পদ্ম নয়, জোড়া ফুলেই ভোট দিতে হবে, প্রচারে গিয়ে ‘শাসানি’র অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুরঃ পদ্মফুলে ভোট দেওয়া যাবে না, বেশি গোলমাল হলে ভোট দিতে যাওয়ার দরকার নেই, বাড়িতেই রসগোল্লা ও ছানাবড়া পাঠিয়ে দেব, প্রচারে গিয়ে এমনই বক্তব্য রাখতে দেখা গিয়েছে শাসকদলের নেতাকে। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই প্রচারের ভিডিও (যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এই মুহূর্ত)। বিরোধী দলের অভিযোগ, ভোটারদের ভয় দেখাচ্ছেন তৃণমূল নেতা। তাঁর বিরুদ্ধে দায়ের হয় অভিযোগও। তারপরেই গ্রেফতার হলেন মুর্শিদাবাদের ওই তৃণমূল নেতা রাজু মণ্ডল ৷ গতকাল, শুক্রবার রাতেই গ্রেফতার করা হয়েছে তাকে। 

আরও পড়ুনঃ মোথাবাড়ি বিডিও অফিসে NIA, জিডি’র প্রতিলিপি সংগ্রহ করলেন আধিকারিকরা 

ভাইরাল ভিডিয়োতে রাজু মণ্ডল নামে ওই তৃণমূল নেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘পদ্মফুলে ভোট দেওয়া যাবে না ৷ গোলমাল হলে ভোট দিতে যাওয়ার দরকার নেই ৷ আমি বাড়িতে রসগোল্লা-ছানাবড়া পাঠিয়ে দেব। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করতে হয় তাহলে এবার জোড়া ফুলে ভোট দিতে হবে৷ যারা তৃণমূল করে তারা পাড়ার ছেলে, পাড়ার লোক, সারাবছর মানুষের পাশে থাকে ৷ এবার একটা ভোটও নষ্ট করা যাবে না৷ কোন বাড়ির কে ভোট দিচ্ছে তা খাতায় এন্ট্রি করা থাকবে ৷ এবার আমাদের ক্যামেরা থাকবে।’ এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অশোক দাস বলেন, ‘আইন আইনের পথে চলবে। তবে তার আগে ভিডিওর সত্যতা যাচাই করা দরকার।’

বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে তৃণমূল। দাবি বিরোধীদের। মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রাজু মণ্ডল। তাঁর বিরুদ্ধে সুর্নিদিষ্ট অভিযোগ ও নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। মুর্শিদাবাদের বহরমপুরে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই। দীর্ঘদিন বাদেই বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। যার ফলে রাজনৈতিক উত্তাপ অনেকটাই বেড়ে গিয়েছে বহরমপুরে।

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ