মামলা রয়েছে এমন প্রার্থীর নিরাপত্তারক্ষী প্রত্যাহারের নির্দেশ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফৌজদারি মামলা রয়েছে এমন প্রার্থীকে দেওয়া নিরাপত্তারক্ষী তুলে নিতে রাজ্যকে নির্দেশ নির্বাচন কমিশনের। তবে সেই প্রার্থীর যদি জীবনহানির বা Life Threat-এর কোনও আশঙ্কা থেকে থাকে, তবে সেক্ষেত্রে এই নির্দেশ কার্যকর করা হবে না বলে জানিয়েছে কমিশন। ফৌজদারি মামলায় অভিযুক্ত, জামিনে বা প্যারোলে বাইরে রয়েছেন এমন প্রার্থীরা আর নিরাপত্তারক্ষী রাখতে পারবেন না। কমিশনের এই নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে প্রত্যেক জেলা পুলিশ ও কমিশনারেটে।

আরও পড়ুনঃ মানিকচকে প্রার্থী বদল কেন? সভা মঞ্চে জানালেন মুখ্যমন্ত্রী

নিয়ম অনুযায়ী, নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক প্রতিষ্ঠিত দলের প্রার্থীকে নিরাপত্তা দেয় সংশ্লিষ্ট রাজ্য। তখন কারোর বিরুদ্ধে মামলা রয়েছে কিনা তার বিচার করা হয়না। তবে নির্দিষ্ট কোনও প্রার্থী চাইলে সেই নিরাপত্তা না নিতে পারেন। এক্ষেত্রে কমিশন নির্দেশ দিয়েছে ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের ক্ষেত্রে নিরাপত্তারক্ষী দ্রুত প্রত্যাহার করতে হবে। এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই রিপোর্টও বিস্তারিত জানাতে হবে কমিশনকে। সূত্রের খবর, মালদহের কালিয়াচকের জুডিসিয়াল অফিসারদের আটকে রাখার ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের গুঁতো খাওয়ার পরেই তড়িঘড়ি বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। গত বৃহস্পতিবার সেই বৈঠকেই এই নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। এই নির্দেশ বাংলার ক্ষেত্রেই লাগু করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

বাংলা ছাড়াও দেশের বাকি তিন রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে। যদিও কমিশনের বিশেষ নজর রয়েছে বাংলার দিকেই। বঙ্গে সুষ্ঠুভাবে ভোট করাতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। আগেই মুখ্য নির্বাচন কমিশনার এই বিষয়ে বিশেষ বৈঠকও করেছিলেন।

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জেতার ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

পেছন থেকে ধাক্কা, তারপর ‘সরি দিদি’, মহিলাদের হেনস্থার অভিযোগে গ্রেফতার ইউটিউবার

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা