ভবানীপুরে শাহ-শুভেন্দুর রোড শোয়ে বিশৃঙ্খলা, সাসপেন্ড ডিসি-আলিপুর থানার ওসি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শোয়ে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি! এবার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিস। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত কমপক্ষে ৩০ থেকে ৪০ জনকে চিহ্নিত করে নোটিশ পাঠানো শুরু হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। শুধু তাই নয়, আলিপুর থানার ওসিকেও সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। 

বঙ্গে ভোট ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের একাধিক পুলিশ অফিসার ও প্রশাসনিক আধিকারিকদের বদলি করেছে নির্বাচন কমিশন। আর এবার ভবানীপুরে পরপর চার অফিসারকে সাসপেন্ড করা হল। আজ, শনিবার (৪ এপ্রিল) ওসি থেকে ট্রাফিক সার্জেন্টকে সাসপেন্ড করা হয়েছে শনিবার। গত বৃহস্পতিবার অমিত শাহের উপস্থিতিতে যে ঘটনা ঘটেছে, তার জেরেই কমিশনের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের রোড শোয়ে অশান্তির ঘটনায় ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। আর তার পরে কলকাতা পুলিশের ডিসি ২ (দক্ষিণ) সিদ্ধার্থ দত্ত এবং ডিসি ২ (রিজার্ভ ফোর্স) মানস রায়কে শোকজ করা হয়েছে। দুজনেই বৃহস্পতিবার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কীভাবে ওই পরিস্থিতি তৈরি হল, কেনইবা জমায়েত করার সুযোগ করে দেওয়া হল, এমনই প্রশ্নের মুখে পড়তে হয়েছে ওই দুই আধিকারিককে।

অন্যদিকে গত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী এবং অমিত শাহের রোড শো মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রীতিমতো তৃণমূল-বিজেপির কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনায় জেলা আধিকারিকের (ডিইও) কাছে রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। অশান্তির ঘটনায় কালীঘাট এবং আলিপুর থানায় পৃথক ভাবে তিনটি অভিযোগ দায়ের হয়েছিল। এর মধ্যে দুটি স্বতঃপ্রণোদিত মামলা এবং একটি কমিশনের আধিকারিকদের অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। মূলত বেআইনি জমায়েত, শান্তিভঙ্গ এবং সরকারি নির্দেশিকা বা ১৬৩ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

এমনকি শাহের কর্মসূচিতে বিঘ্ন ঘটায় কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনার অজয়  নন্দাকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো নির্দেশ পেয়েই অতিসক্রিয় হয়ে উঠেছেন কলকাতার পুলিশ কমিশনার।  

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জেতার ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

পেছন থেকে ধাক্কা, তারপর ‘সরি দিদি’, মহিলাদের হেনস্থার অভিযোগে গ্রেফতার ইউটিউবার

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা