Loading live market data...
Loading active stocks...
Connecting...

প্রচার সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণ। সূত্রের খবর, কোচবিহারের মাথাভাঙ্গা মহকুমার শিকারপুর এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, প্রচার শেষে বাড়ি ফেরার সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক আচমকা গাড়ির সামনে চলে আসে। সেই ট্রাককে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রার্থীর গাড়িটি রাস্তার ধারের নয়ানজুলিতে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত হন সাবিত্রী বর্মণ। তাঁকে দ্রুত উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনায় তাঁর গাড়িচালকও গুরুতর আহত হন। ঘটনার পর বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ হাসপাতালে পৌঁছে পুরো ঘটনার খোঁজখবর নেয়। 

হাসপাতাল থেকে সাবিত্রী বর্মণ জানান, উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরি আচমকা তাঁদের গাড়ির সামনে চলে আসে। গাড়িচালক সেটিকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি পাশের খালে পড়ে যায়। বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি বিরাজ বোস জানান, সারাদিন নির্বাচনী প্রচার শেষ করে বাড়ি ফিরছিলেন সাবিত্রী বর্মণ। সেই সময় শিকারপুরের কাছে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে প্রার্থী ও তাঁর চালক দু’জনেই চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির