Breaking: আইপিএলের নিলাম চলাকালীন আচমকাই জ্ঞান হারালেন সঞ্চালক

বেঙ্গালুরুতে বসেছে আইপিএল ২০২২-এর নিলাম। আর সেই নিলাম চলাকালীন আচমকাই জ্ঞান হারালেন নিলামকারী তথা সঞ্চালক হুগ এডমেডস

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরুতে বসেছে আইপিএল ২০২২-এর নিলাম। আর সেই নিলাম চলাকালীন আচমকাই জ্ঞান হারালেন নিলামকারী তথা সঞ্চালক হিউ এডমেডস। সেই কারণেই বন্ধ রাখা হয়েছে নিলাম পর্ব। দ্রুত লাঞ্চ ব্রেক নিয়ে সঞ্চালকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেই সময় চলছিল শ্রীলঙ্কার ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গার নিলাম। লঙ্কান অলরাউন্ডারের দাম ১০ কোটি ৭৫ লক্ষ টাকা পর্যন্ত উঠেছিল। যা দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারদের আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি। শেষ দাম হেঁকেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে হঠাৎ করে সঞ্চালক এডমেডস অজ্ঞান হয়ে যাওয়ায় কিছুক্ষণের জন্য থামিয়ে দেওয়া হয় নিলাম।

তবে জানা গিয়েছে, তাঁর জ্ঞান ফিরেছে এবং তিনি সুস্থই রয়েছেন। তবে ঠিক কী কারণে সঞ্চালক জ্ঞান হারিয়েছেন সেটা জানা যায়নি। কিছুক্ষণ পর ফের শুরু হয় নিলাম। হিউ এডমেডস এখনও পর্যন্ত আড়াই হাজারেরও বেশি নিলাম করেছেন। ব্রিটেনের এই ৬৪ বছর বয়সী ভদ্রলোক ১৯৮৭ সালে জীবনের প্রথম নিলাম করে। জীবনের ২০১৮ সাল থেকে আইপিএলের নিলামের আসরে দেখা গিয়েছে তাঁকে। প্রথমবার দু’দিনই নিলামে সঞ্চালনা করেছিলেন হিউ। এবারও সেইরকমই কথা রয়েছে।

অন্যদিকে, মেগা নিলামে পছন্দমতো ক্রিকেটারদের ক্রয় করছে ফ্র্যাঞ্চাইজিগুলি। কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত প্যাট কামিন্স, শ্রেয়স আইয়ার এবং নীতিশ রানাকে দলে নিয়েছে।

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১