নিলামের প্রথম দিন দল পেলেন না সাকিব, স্মিথ, রায়নারা

শুরু হয়ে গিয়েছে আইপিএল-১৫-র মেগা নিলামের প্রথম পর্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে আইপিএল-১৫-র মেগা নিলামের প্রথম পর্ব। যেখানে ক্রিকেটারদের কেনার লড়াইতে মেতেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। তবে নিলামের প্রথম দিনে দল পেলেন একাধিক তারকা ক্রিকেটার। যাঁরা একদা আইপিএলের মঞ্চ মাতিয়ে এসেছেন। সেই তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, স্টিভ স্মিথ, ডেভিড মিলার এবং সুরেশ রায়নার মতো বড় নামগুলি। 

অথচ এঁরা সকলেই আইপিএলের মঞ্চে নিজেদের নাম এবং দক্ষতার প্রতি সুবিচার করেছেন। কিন্তু ২০২২ সালের আইপিএলের প্রথম দিন তাঁরা অবিক্রিত রইলেন। যা রীতিমতো অবাক করেছে ক্রিকেট প্রেমীদের। 

গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। তার আগে সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন এই বাংলাদেশি অলরাউন্ডার। তবে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআরেই ছিলেন তিনি। এই সময় কালে কলকাতা দু’বার চ্যাম্পিয়নও হয়েছিল।

অন্যদিকে, স্টিভ স্মিথ এর আগে দুই মরশুম আইপিএলে অধিনায়কত্ব করেছিলেন। তাঁকেই কেনার জন্য কেউ আগ্রহ দেখায়নি। পাশাপাশি, চেন্নাই সুপার কিংসের অন্যতম সফল ক্রিকেটার সুরেশ রায়নার সঙ্গেও একই ঘটনা ঘটেছে। নিলামের প্রথমদিন ‘মিস্টার আইপিএল’ অবিক্রিত রয়ে গেলেন। একই ঘটনা ঘটেছে প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলারের সঙ্গেও।

 

 

 

 

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?