জুবিনের মতো কংগ্রেসও জনগণকে জোটবদ্ধ করার কাজ করে, অসমে বললেন রাহুল গান্ধি

অসমের ভূমিপুত্র তথা প্রখ্যাত প্রয়াত গায়ক জুবিন গর্গের মতো কংগ্রেসও জনগণকে একত্র করার জন্যে কাজ করে, অসমে ভোট প্রচারে গিয়ে বললেন রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি: অসমের ভূমিপুত্র তথা প্রখ্যাত প্রয়াত গায়ক জুবিন গর্গের মতো কংগ্রেসও জনগণকে একত্র করার জন্যে কাজ করে, অসমে ভোট প্রচারে গিয়ে বললেন রাহুল গান্ধি। সঙ্গে বিজেপি সরকারকে তুলোধনা করে তিনি বললেন, ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্বশর্মা। কংগ্রেস ক্ষমতায় এলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আগামী ৯ এপ্রিল অসমে একদফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি সরকার হঠানোর জন্যে সেই রাজ্যে লাগাতার প্রচার চালাচ্ছে কংগ্রেস। রবিবার (৫ এপ্রিল) অসমের বিশ্ব নাথ জেলায় রাহুল গান্ধির একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল।

সেখানেই ভাষণ দিতে গিয়ে অসমের দুর্নীতিগ্রস্ত বিজেপি সরকারকে আক্রমণ করে রাহুল বলেন, ‘অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী। তাঁর নেতৃত্বাধীন বিজেপি সরকার অসমের মানুষ এবং সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। তাঁকে আরও কিছু দিন বলতে দিন। এরপর কংগ্রেস অসমে সরকার গঠন করবে। তখন তিনি ক্ষমা চাইলেও কোনও লাভ হবে না। তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ এরপর তিনি প্রয়াত গায়ক জুবিন গর্গের তুলনা টেনে বলেন, ‘অসমের ভূমিপুত্র ছিলেন জুবিন গর্গ। যিনি অসম মানুষের জন্যে দিনরাত পরিশ্রম করেছেন। সবসময় তাঁদের দুঃখে পাশে থেকেছেন। অসমবাসীদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েছেন। অসমের জন্যে অনেক কিছু করেছেন। অনেক দুঃখী বাচ্চাকে দত্তক নিয়েছে ন। অসমকে ঐক্যবদ্ধ করতে সারাজীবন কাজ করে গিয়েছেন, কিন্তু তিনি কখনও কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি। কংগ্রেসের দর্শনও ঠিক তেমনই, ঘৃণার বিরুদ্ধে ভালবাসা ছড়িয়ে দেওয়া। কংগ্রেসও জুবিন গর্গের মতো জনগণকে একটা করার জন্যে কাজ করে। কারো বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেয়না। যেটা বিজেপি সরকার করছে।’

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরে স্ক্রুবা ডাইভিং দুর্ঘটনায় মারা গিয়েছেন জুবিন গর্গ। যিনি অসমবাসীর কাছে অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠলেও দিন কয়েক আগে সিঙ্গাপুর পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, গায়কের জলে ডুবেই মৃত্যু হয়েছে। অথচ ষড়যন্ত্র করে গায়ককে মারা হয়েছে, এমন অভিযোগে প্রায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। গায়কের মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁর ভক্ত-অনুরাগীরা। সিঙ্গাপুর থেকে জুবানের দেহ দেশে আনার পর তাঁকে গোটা অসমে ঘোরানো হয়। যা দেখার জন্যে গোটা অসম রাস্তায় নেমেছিল। যা কিনা গিনেস ওয়ার্ল্ড অফ রেকর্ডে নাম তুলেছিল। জুবিনের মৃত্যুর পর তাঁর স্ত্রী ও পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাহুল গান্ধিও। গায়কের স্ত্রীকে সমবেদনা জানিয়েছেন। প্রখ্যাত গায়ক ছাড়াও জুবিন একাধিক এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন, তিনি অসমবাসীর জন্যে অনেক কিছু করেছেন মানুষ কে একত্রিত করার জন্যে। এত বড় তারকা হয়েও তিনি মাটির মানুষ ছিলেন। কারও সঙ্গে কোনও দুর্ব্যবহার করেননি। সেই জুবিনের তুলনা টেনেই এবার অসমের মানুষের আস্থা অর্জন করার চেষ্টা করলেন রাহুল গান্ধি।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির