মেয়ের বিবাহবিচ্ছেদে ঢাক-ঢোল পিটিয়ে উৎসবে মাতলেন বিচারক বাবা

ঢাক-ঢোল বাজিয়ে, ফুলের মালা পরিয়ে, মিষ্টি খাইয়ে বিবাহ-বিচ্ছিন্না মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফিরিয়ে আনলেন প্রাক্তন বিচারপতি বাবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাক-ঢোল বাজিয়ে, ফুলের মালা পরিয়ে, মিষ্টি খাইয়ে বিবাহ-বিচ্ছিন্না মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফিরিয়ে আনলেন প্রাক্তন বিচারপতি বাবা। সমাজের সমস্ত ত্যাবু ভেঙে মিরাটের ব্যক্তি আবারও প্রমাণ করলেন যে, মেয়েরা কারও বোঝা নয়! মিরা টের শাস্ত্রী নগর থেকে উঠে আসা এই গল্পটি শুধু একটি পরিবারের দৃষ্টিভঙ্গিই নয়, বরং এমন এক সমাজকেও তুলে ধরল, যারা আজও মেয়েদের বিবাহবিচ্ছেদকে সমর্থন করে না। ডিভোর্সী মেয়েকে বাবার বাড়িতে পড়ে থাকতে দেখলে নিন্দাচর্চার ধুম তোলে। সেই সমাজের মুখেই চুনকালি মাখিয়ে এক জন বাবা দারুণ কাজ করলেন, যা উন্নত সমাজে মেয়েদের স্বাধীনতার একটি সুন্দর উদাহরণ হয়ে থাকবে। মেয়েটির বাবা, অবসরপ্রাপ্ত বিচারপতি, যিনি জোর দিয়ে আরও বলেছেন যে, তাঁর মেয়ে কোনও বোঝা নয়, বিয়ে ভেঙে গেছে বলে এই সমাজের বোঝা হয়ে যায়নি। তাঁর সম্পূর্ণ অধিকার আছে যে, সম্মানের সঙ্গে জীবনযাপন করার, সে তাঁর ছেলের মতোই। চলুন ঘটনাটি প্রসঙ্গে বিস্তারিত বলা যাক।

প্রকৃতপক্ষে, উত্তর প্রদেশের মিরাটের শাস্ত্রী নগরের একজন অবসরপ্রাপ্ত বিচারকের কন্যা প্রতীক্ষার বিয়ে ২০১৮ সালে শাহজাহানপুরের মেজর গৌরব অগ্নিহোত্রীর সঙ্গে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে হয়েছিল। বিয়ের পর এই দম্পতির একটি পুত্রসন্তানও হয়েছে। কিন্তু বিয়ের প্রথম প্রথম তাঁদের মধ্যে সবকিছু স্বাভাবিক থাকলেও, ধীরে ধীরে তাঁদের সম্পর্কে টানাপোড়েন বাড়তে শুরু করে। শ্বশুরবাড়িতে হয়রানির শিকার হন প্রতীক্ষা। পারস্পরিক মতবিরোধ স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ককে দুর্বল করে দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে মামলাটি আদালত পর্যন্ত গড়ায়। বছরের পর বছর ধরে চলা আইনি সংগ্রামের পর, আদালত অবশেষে গত ৪ এপ্রিল তাঁদের বিবাহবিচ্ছেদ মঞ্জুর করে। সাধারণত, এই ধরনের মুহূর্ত সাধারণ পরিবারে হতাশা পরিবেশের সৃষ্টি করে। কিন্তু প্রতীক্ষার বাবা মেয়েকে খুশি করতে একটি ভিন্ন পথ বেছে নেন। তিনি মেয়ের ডিভোর্স সেলিব্রেশন করেন। তাঁর মেয়েকে সংসারধর্মে ব্যর্থ প্রমাণ না করে তাঁকে মর্যাদা ও আত্মসম্মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন।

এরপরেই প্রতীক্ষা ধুমধাম করে তাঁর বাড়িতে স্বাগত জানান। তাঁর জন্যে বিশেষ আয়োজন করেন। ঢাক-ঢোলের ব্যবস্থা করেন। আত্মীয় স্বজনদেদ খবর দেন, এবং উৎসবমুখর আয়োজন করেন বাড়িতে। প্রতীক্ষা গাড়ি থেকে নামতেই তাঁর উপর ফুলের বর্ষণ শুরু হয়। লোকজন তাঁকে স্বাগত জানাতে নাচানাচি শুরু করেন। গান গান। তার বাবাও এই উদযাপনে যোগ দেন। এমনকী এই অনুষ্ঠানের সময়ে তিনি একটি সাদা টি-শার্ট পরেছিলেন, যেটিতে বড় অক্ষরে লেখা ছিল, ‘আমি আমার মেয়েকে ভালোবাসি।’ এই মুহূর্তটি আবারও প্রমাণ করল যে, কোনও বাবার কাছে মেয়েরা কখনই বোঝা নয়, বরং পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। ব্যক্তি বলেন, “আমরা সমাজকে এই বার্তা দিতে চাই যে, সব মেয়ে ছেলেদের সমান। কোনও নারী যদি তার বিবাহিত জীবনে অসুখী হন, তবে তাকে জোর করে বিয়েতে বাধ্য করা উচিত নয়। ছয় বছর ধরে আমার মেয়ে অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু এখন সে মুক্ত, এবং আমরা তার এই নতুন জীবনের সূচনাকে স্বাগত জানাই।’ এই পুরো আয়োজনের পেছনে একটাই ভাবনা ছিল, যাতে মেয়েটি বিয়ে ভাঙার পর দুঃখে নয়, মর্যাদার সঙ্গে বাঁচে। ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের