আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাড়হিম র্ঘটনা! স্কুটিকে ১ কিমি টেনে নিয়ে গেল ট্রাক, পিষ্ট হয়ে মৃত্যু তরুণীর, আশঙ্কাজনক স্বামী

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা! একটি ট্রাক ধাক্কা দিয়ে একটি স্কুটিকে এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে গেল, যার ফলে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন একজন ২২ বছর বয়সী তরুণীর, আর তাঁর স্বামী গুরুতরভাবে জখম হলেন। ঘটনাটি ঘটেছে, গতকাল গভীর রাতে হায়দরাবাদের মাধাপুরের মাইন্ডস্পেস এলাকায়। দুর্ঘটনায় গুরুতর জখমের পর হানিয়া আয়েশা নামের ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। তাঁর স্বামী, ২৬ বছর বয়সী আব্দুল বাসিত, এখন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পুলিশ সূত্রের খবর, ঘটনার সময়ে ওই দম্পতি সিনেমা দেখে বাড়ি ফিরছিলেন। তখনই মাধাপুরের মাইন্ডস্পেস এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের স্কুটিতে ধাক্কা মারে। যার ফলে বাসিত রাস্তার পাশে ছিটকে পড়ে যান দম্পতি। কিন্তু স্কুটির মধ্যে আটকে যায় আয়েশার সালোয়ারের আঁচল। প্রায় এক কিলোমিটার তাঁকে টানতে টানতে নিয়ে যায় ট্রাকের চাকা। কিন্তু তাও ট্রাকের চালকের কোনও ভ্রুক্ষেপ ছিল না। ভয়াবহ দৃশ্যটি দেখে স্থানীয় বাসিন্দারা দৌড়ে ট্রাকটির পিছু ধাওয়া করে সেটিকে থামতে বাধ্য করেন। তবে পুলিশ পৌঁছনোর আগেই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর মহিলাটিকে গুরুতর জখম অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু ঘোষণা করা হয়। এবং তাঁর স্বামীর গুরুতর আহত হন।

তাঁর এখন চিকিৎসা চলছে হাসপাতালে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘বাসিন্দারা ট্রাক ক্লিনারকে ধরে আমাদের হাতে তুলে দিয়েছে। কর্নাটক নিবন্ধিত ট্রাকটি জব্দ করেছে। ক্লিনার পুলিশি হেফাজতে আছেন।’ সূত্রের খবর, এই দম্পতি মুলত কেরলের বাসিন্দা। তাঁরা হায়দরাবাদে একটি গহনার দোকানে কাজ করতেন। আয়েশার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং পলাতক চালককে খুঁজে বের করার জন্য দল গঠন করেছে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ