জঙ্গিদের সঙ্গে সম্পর্ক, জাকির নায়েকের ঘনিষ্ঠ বাংলাদেশের ধর্মগুরুর ভিসা বাতিল অস্ট্রেলিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা ড: মিজানুর রহমান আজহারীর পর এবার বাংলাদেশের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়। 

অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট জানান, ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্যের বিরুদ্ধে দেশটির সরকারের কঠোর অবস্থান রয়েছে। এ ধরনের বক্তব্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে কোনো সহনশীলতা দেখানো হবে না বলেও তিনি স্পষ্ট করে দেন।সূত্রের খবর , সিডনি বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়ার সময়ই শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা আসে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অতীতে দেওয়া কিছু বক্তব্যে শায়খ আহমাদুল্লাহ ইহুদিদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং বিশ্বব্যাপী অস্থিরতার জন্য তাদের দায়ী করেছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই অস্ট্রেলিয়া সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

আইপিডিসি-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক একটি কর্মসূচিতে অংশ নিতে সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন শায়খ শায়খ আহমাদুল্লাহ। সফরের অংশ হিসেবে তিনি প্রথমে মেলবোর্নে পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন। পরিকল্পনা অনুযায়ী ৩ এপ্রিল মেলবোর্নের আল-তাকওয়া কলেজ, ৪ এপ্রিল সিডনির ডায়মন্ড ভেন্যু, ৬ এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল পার্থে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। তবে সেই সব কর্মসূচি শুরুর আগেই আজহারির মতো তাকেও অস্ট্রেলিয়া ছাড়তে হয়েছে।

 

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?