গেরুয়া চোলা গায়ে চাপানোর পুরস্কার, ‘এক্স’ ক্যাটেগরির নিরাপত্তা পেলেন লিয়েন্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লিঃ বিজেপিতে যোগদানের ‘উপহার’ পেলেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তাঁকে এক্স (X) ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে গেরুয়া চোলা গায়ে চাপান লিয়েন্ডার। বাংলায় ভোটের মরশুমে লিয়েন্ডারের এই ফুল বদলে নানা মহলে জল্পনা শুরু হয়। আর গেরুয়া শিবিরে যোগদানের পরেই এবার তিনি পেলেন এই বিশেষ নিরাপত্তা।

আরও পডুন: আসন্ন নির্বাচনে বিজেপির পাশে GNLF, পাহাড়ে চাপে তৃণমূল!

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, লিয়েন্ডারের নিরাপত্তায় সর্বদা মোতায়েন থাকবেন দু’জন সিআইএসএফ জওয়ান। সঙ্গে থাকবেন সশস্ত্র পুলিশ আধিকারিকরা। বাংলা-সহ একাধিক রাজ্যে ভোটপ্রচারে দেখা যেতে পারে লিয়েন্ডারকে? সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি গেরুয়া শিবিরের তরফে। রাজনৈতিক মহলের মতে, লিয়েন্ডারকে গোয়াতে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে সামনের বিধানসভা নির্বাচনে প্রজেক্ট করতে পারে বিজেপি। যদিও ঠিক বাংলার ভোটের আগে প্রাক্তন টেনিস তারকার পদ্ম শিবিরে যোগ নিয়ে জল্পনা চলছে বিস্তর।

দিল্লিতে বিজেপিতে যোগ দিয়ে লিয়েন্ডার বলেছিলেন, ‘শুধুই আনুষ্ঠাকিভাবে যোগ দিলাম এমন নয়, কাঁধে একটা দায়িত্ব রইল। সেই দায়িত্ব পালন করতে হবে।’ ২০২২- গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। পানাজিতে তৃণমূল নেত্রীর হাত ধরে যোগ দিয়েছিলে তিনি। তারপর থেকেই লিয়েন্ডারের রাজনৈতিক যাত্রা শুরু হয়। যদিও ভোটে দাঁড়াতে দেখা যায়নি তাঁকে।

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি