আসন্ন নির্বাচনে বিজেপির পাশে GNLF, পাহাড়ে চাপে তৃণমূল!

Share:

নিজস্ব প্রতিনিধি : পাহাড়ের রাজনীতি নাকি বৈচিত্র্যময়। সেখানেই এবার শক্তি বৃদ্ধি করার চেষ্টায় সফল বিজেপি। পাহাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ দল গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। তাঁদের সমর্থন চেয়েছিল গেরুয়া শিবির। অবশেষে জল্পনার পরে বিজেপিকে সমর্থন করার কথা ঘোষণা করেছে জিএনএলএফ। দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টকে নিয়ে। পাহাড়ে তিনটি আসনে বিজেপিকে তাঁরা সমর্থন জানাবে বলে জানিয়েছে। 

আনুষ্ঠানিকভাবে এনডিএর অংশ জিএনএলএফ। তাই আসন্ন নির্বাচনে বিজেপিকে তিনটি আসনের সমর্থনের কথা তারা জানিয়েছে। জিএনএলএফ-র সভাপতি মন ঘিসিং জানিয়েছেন, দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা চিন্তা করে দল। শুধু নির্দিষ্ট একটা নির্বাচনকে নিয়ে কাজ করে না। পাশাপাশি গোর্খা সম্প্রদায়ের স্বার্থকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ক্ষমতার পরিবর্তন এবং ব্যবস্থার পরিবর্তন চাই। শুধু তাই নয় গোর্খা সম্প্রদায়ের জন্য একটি সাংবিধানিক ব্যবস্থার দাবিও তোলা হবে। দলের প্রতিষ্ঠা দিবসে একটি বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল। তারপরেই সেখান থেকেই বিজেপিকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, জিএনএলএফের কাছে সমর্থনের জন্য আবেদন জানানো হয়েছিল। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন চিঠি পাঠিয়ে সেই আবেদন জানিয়েছিলেন। তারপরেই পাহাড়ের বৃহত্তম স্বার্থে বিজেপিকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি বলেছেন, ২০১৯ সাল থেকে এই দলটি এনডিএ-র গুরুত্বপূর্ণ অংশ। তাদের সমর্থন জোটকে আরও শক্তিশালী করবে। দার্জিলিংয়ের পাহাড় তরাই ও ডুয়ার্স অঞ্চলে গোর্খা জনগণের ন্যায়বিচার নিশ্চিত করাই জোটের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই এই জোট কাজ করছে। পাহাড়ের রাজনীতিতে এই যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ