থানা লক আপে বাবা-ছেলেকে পিটিয়ে খুন, তামিলনাড়ুতে ৯ জন পুলিশকর্মীকে মৃত্যুদণ্ড

ঘটনাটি ছয় বছর আগের। যখন পুলিশি হেফাজতে থাকাকালীন তামিলনাড়ুর এক ব্যবসায়ী এবং তাঁর ছেলের আকস্মিক মৃত্যু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘটনাটি ছয় বছর আগের। যখন পুলিশি হেফাজতে থাকাকালীন তামিলনাড়ুর এক ব্যবসায়ী এবং তাঁর ছেলের আকস্মিক মৃত্যু হয়। জেলের মধ্যে তাঁদের রহস্যজনক মৃত্যু ঘিরে সেই সময়ে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। অবশেষে আজ, সোমবার (৬ এপ্রিল) ছয় বছরের সেই দীর্ঘ মামলার অবসান হল। এই ঘটনায় নয়জন পুলিশকে মৃত্যুদণ্ড দিল তামিলনাড়ুর মাদুরাই জেলার একটি আদালত। নিহত ওই ব্যবসায়ীর নাম ছিল পি জয়রাজ এবং তাঁর ছেলে জে বেনিক্স। ছয় বছর আগে থুথুকুডি জেলায় পুলিশি হেফাজতে থাকাকালীন তাঁদের মৃত্যু হয়েছিল। জানা যায়, অভিযুক্ত পুলিশকর্মীরা জেলের মধ্যে তাঁদের ক্ষমতার অপব্যবহার করেছিলেন। বাবা-ছেলেকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছিলেন তাঁরা। তাতেই দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত নয়জন পুলিশকর্মীরা হলেন, ইন্সপেক্টর শ্রীধর, সাব-ইন্সপেক্টর বালাকৃষ্ণান এবং রঘু গণেশ এবং পুলিশ কর্মী মুরুগান, সামাদুরাই, মুথুরাজা, চেল্লাদুরাই, টমাস ফ্রান্সিস এবং ভেইলুমুথু।

আজ মামলার শুনানির সময় আদালত এই ঘটনাটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবে ব্যক্ত করে তাঁদের মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারপতি জানিয়েছেন, তামিলনাড়তে অনেক সৎ পুলিশ কর্মকর্তা রয়েছেন, কিন্তু এই রায় পুলিশের মধ্যে ভীতি সঞ্চার করবে না। সেই সময়ে জেলে নিহত বাবা ও ছেলেকে বিবস্ত্র করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। যা শুনলে শিউরে উঠবেন সকলে। ব্যবসায়ীদের ওপর নৃশংসভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এরপরেই এই ঘটনাটিকে বিরলতম ঘটনা আখ্যা দিয়ে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড অথবা প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ডের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিল সিবিআই। সিবিআই দাবি করেছিল যে, ভুক্তভোগীদের অস্ত্র দিয়ে নির্মমভাবে পেটানো হয়েছিল, যা সর্বোচ্চ শাস্তির যোগ্য।

প্রসঙ্গত, হেফাজতে থাকাকালীন বাবা-ছেলের এই নির্মম হত্যাকাণ্ডটি হয়েছিল ২০২০ সালের ১৯ জুন। জয়রাজ ও বেনিক্স একটি মোবাইলের দোকান চালাতেন। ২০২০ সালে করোনার কারণে দেশজুড়ে লকডাউন হয়েছিল। কিন্তু লকডাউনের মধ্যেও নিহত বাবা-ছেলে তাঁদের মোবাইলের দোকান খোলা রেখেছিলেন। সেই অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছিল, যদিও পরে এই অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়। গ্রেফতার করে তাঁদের দুজনকে প্রথমে সাথানকুলাম থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তার কয়েক দিনের মধ্যেই তাঁরা দুজনে মারা যান। তখন তাঁদের আত্মীয়রা অভিযোগ করেছিলেন যে, সারারাত ধরে পুলিশ স্টেশনে বাবা ও ছেলের বেধড়ক মারধর করা হয়েছে। তাঁদের শরীরে মলদ্বার থেকে রক্তক্ষরণসহ গুরুতর শারীরিক নির্যাতনের চিহ্নও পাওয়া গিয়েছিল। এরপরেই মাদ্রাজ হাইকোর্ট এই মামলার তদন্তের দায়িত্ব দেয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআইকে। তদন্তের সময় সিবিআই ১০ জন পুলিশকে গ্রেফতার করে। এবং একজন মহিলা অফিসার জানান, অভিযুক্ত পুলিশ অফিসারেরা বাবা-ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা এই মামলা অবশেষে ৯ পুলিশকর্মীর মৃত্যুদন্ডের মাধ্যমে বন্ধ হল।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির