জ্ঞানেশ কুমারের কুর্সি রক্ষা, ইমপিচমেন্ট নোটিশ খারিজ করে দিলেন লোকসভার স্পিকার

Share:

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘বিজেপি বান্ধব’ হিসাবে অভিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুর্সি সুরক্ষিতই রইল। ‘বিতর্কিত’ মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীদের আনা ইমপিচমেন্ট নোটিশ খারিজ করে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন। বিরোধীদের দাবি, জ্ঞানেশের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ করে দিয়ে নিজেদের নিরপেক্ষতাকেই প্রশ্নের মুখে ফেলেছেন লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যান।

জাতীয় নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থাকে ‘বিজেপির শাখা সংগঠনে’ পরিণত করার অভিযোগে দীর্ঘদিন ধরেই জ্ঞানেশের বিরুদ্ধে সরব বিরোধীরা। বিহার সহ একাধিক রাজ্যে বিজেপির হয়ে ভোট চুরির কাজে নির্বাচন কমিশন লিপ্ত হয়েছে বলেও অভিযোগ বিরোধীদের। বিধানসভা ভোটের মুখে ভোটার তালিকার সমীক্ষার নামে লক্ষ-লক্ষ মুসলিম-মতুয়া ও মহিলাদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে জ্ঞানেশ গংয়ের বিরুদ্ধে। গত ১২ মার্চ মুখ্য নির্বাচন কমিশনারকে তাঁর পদ থেকে অপসারণের জন্য তৃণমূল কংগ্রেসের তরফে নোটিশ দেওয়া হয়েছিল সংসদের দুই কক্ষে। ইমপিচমেন্ট প্রস্তাব আনতে গেলে অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সাংসদ সংখ্যা ৪১ জন। ফলে সমমনোভাবাপন্ন দলগুলির কাছে তৃণমূল সমর্থন চেয়েছিল। তাতে সাড়াও মিলেছিল। জ্ঞানেশকে অপসারণের প্রস্তাব সংক্রান্ত নোটিসে ১৯৩ জন বিরোধী সাংসদ (লোকসভার ১৩০, রাজ্যসভার ৬০) সই করেছিলেন।

তিন সপ্তাহ আগে নোটিশ জমা দেওয়া হলেও তা নিয়ে গত তিন  সপ্তাহ কোনও সিদ্ধান্ত ঘোষিত না হওয়ার প্রশ্ন উঠেছিল। আজ সোমবার (৬ এপ্রিল) প্রথমে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন ও পরে লোকসভার স্পিকার ওম বিড়লা মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে জমা দেওয়া ইমপিচমেন্ট নোটিশ খারিজের কথা জানান।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির