নাগপুরে RSS-এর সদর দফতর উড়িয়ে দেওয়ার ছক, উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক

নাগপুর RSS-এর সদর দফতরের কাছে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণের বিস্ফোরক উদ্ধার। যাকে কেন্দ্র করে নাগপুরের প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: নাগপুর RSS-এর সদর দফতরের কাছে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণের বিস্ফোরক উদ্ধার। যাকে কেন্দ্র করে নাগপুরের প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যে বাড়িটি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, সেই বাড়িটিকে ঘিরে ফেলেছে পুলিশ বাহিনী এবং ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড পৌঁছয়। ইতিমধ্যেই নাগপুর শহর জুড়ে জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’। জানা গিয়েছে, মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নাগপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দফতর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত একটি বাড়ি থেকে জেলেটিন স্টিক, ৫৮টি ডেটোনেটর, কানেক্টর এবং ১৫টি জীবন্ত কার্তুজসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

যার ফলে গোটা নাগপুর জুড়ে বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর পেছনে আরএসএস সদর দফতর উড়িয়ে দেওয়ার ছক ছিল কিনা তা জানা যায়নি। জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে নয়টার সময়ে এই ধরনের বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সিএ রোডের কাছে অবস্থিত ওই বাড়ির সদস্যরা তাঁদের বাগানে সন্দেহজনক জিনিস দেখতে পেয়েই পুলিশ কর্তৃপক্ষকে খবর দেন। খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং এলাকাটি ঘিরে ফেলে। অতিরিক্ত কোনও বিস্ফোরক যন্ত্র আছে কিনা, তা নিশ্চিত করতে একটি তল্লাশি অভিযানও চালানো হয়।

প্রাপ্ত সামগ্রীগুলি পরীক্ষার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদেরও মোতায়েন করা হয়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, প্রায় ১৫টি জেলেটিন স্টিক, ৫৮টি ডেটোনেটর এবং বেশ কয়েকটি বিস্ফোরক নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, বিস্ফোরক গুলি প্রায় দেড় মাস ধরে ওই স্থানে মজুত ছিল। কিন্তু অত্যন্ত সুরক্ষিত ও সংবেদনশীল এলাকা আরএসএস সদর দফতরের কাছে কারা এই বিস্ফোরকগুলি রেখে গেল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। একটি প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ কমিশনার নবীনচন্দ্র রেড্ডি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে বিস্ফোরকগুলি কীভাবে ঘটনাস্থলে এলো এবং এই মজুদের পেছনে কোনও বৃহত্তর ষড়যন্ত্র ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?