বাড়িতে বানানো ধোসা খেয়ে মর্মান্তিক মৃত্যু দুই শিশুর, হাসপাতালে ভর্তি বাবা-মা

মর্মান্তিক ঘটনা! রাস্তায় নয়, বাড়িতে বানানো ধোসা খেয়ে মৃত্যু হল দুই শিশুর, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাচ্চা দুটির বাবা-মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! রাস্তায় নয়, বাড়িতে বানানো ধোসা খেয়ে মৃত্যু হল দুই শিশুর, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাচ্চা দুটির বাবা-মা। ঘটনাটি গুজরাতের আমেদাবাদের ঘটনা। যেখানে খিরু দিয়ে বানানো ধোসা খেয়ে একই পরিবারের দুই নাবালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং তাঁদের বাবা-মাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত দুই শিশুর দাদু গৌরীশঙ্কর প্রজাপতি জানিয়েছেন, গত ১ এপ্রিল তাঁর ছেলে বিমল ধোসা বানানোর জন্য কাছের ‘ঘনশ্যাম ডেইরি’ নামের একটি দোকান থেকে খিরু কিনে এনেছিল। সেগুলো বাড়িতে তৈরি করে তাঁরা খায় এবং বাচ্চা দুটিকে দেয়। কিন্তু পরদিন সকালে বিমল, তাঁর স্ত্রী ভাবনা এবং তাঁর দুই মেয়ের হঠাৎ-ই বমি করতে শুরু করে, কিছুতেই বমি না কমায় তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় গত ৩ এপ্রিল তাঁদের তিন মাস বয়সী শিশুকন্যার মৃত্যু হয়। আর ৫ এপ্রিল তাঁদের চার বছর বয়সী কন্যার মৃত্যু হয়। বিমল ও ভাবনা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। এরপর ঘটনাটি পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয় এবং তাঁরা দ্রুত ব্যবস্থা নেয়। পরিবারের সদস্যদের কাছ থেকে একটি অভিযোগ পাওয়ার পর স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। ওই খিরুর মধ্যে কোনও বিষ জাতীয় আছে কিনা তা তদন্ত করছে পুলিশ। আমেদাবাদ পৌরসভা ঘনশ্যাম ডেইরি থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খাদ্য ও নিরাপত্তা পরীক্ষাগারে (এফএসএল) পাঠিয়েছে। কিন্তু শিশুদের ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাঁদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না বলে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

তবে দুগ্ধজাত পণ্যের দোকানের মালিক ঘনশ্যাম শাহ জানিয়েছেন, প্রতিদিন বহু ক্রেতা খিরু কেনেন। কিন্তু এখনও পর্যন্ত কেউ এই ধরনের অভিযোগ করেননি। ১ এপ্রিল তিনি প্রায় ১০০ কেজি ব্যাটার বিক্রি করে ছিলেন, কিন্তু কারও কোনও সমস্যা হয়নি। খবরটি প্রকাশ্যে আসার পর, তিনি খিরু কেনা বেশ কয়েকজন গ্রাহককে ফোন করে জানতে চেয়েছিলেন যে, তাঁর দোকান থেকে সেই ব্যাটার দিয়ে তৈরি ধোসা খেয়ে তাঁদের কোনও সমস্যা হয়েছে কি না। তবে, কেউই কোনও সমস্যার কথা জানাননি। এদিকে, পৌরসভা আরও জানিয়েছে যে বিমল তিন কিলোগ্রাম ব্যাটার কিনেছিল। তবে ধোসা বানাতে মাত্র ৩০০ গ্রাম ব্যবহার করা হয়েছিল।

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?