দেবতাকে মিষ্টি নয়, খুশি করা হয় চকোলেট ও বিস্কুটে, কোথায় রয়েছে এই মন্দির?

Share:

নিজস্ব প্রতিনিধি : কাশীর সর্বত্র মহাদেবের বাস। বাবা বিশ্বনাথের এই শহরে ভৈরবকে পাহাড়াদার হিসেবে মনে করা হয়। কিন্তু অনেকেই জানেন না এই বারাণসীতে এমন একটি মন্দির আছে যেখানে দেবতাকে প্রচলিত মিষ্টি, লাড্ডু ও পেড়া দেওয়া হয়না। তিনি খুশি হন চকলেট, টফি এবং বিস্কুট নিবেদন করলে। এই মন্দিরে দেবতাকে সেগুলোই দেওয়া হয়। জানেন কোন সে মন্দির? 

বারাণসীর কামাচ্ছায় রয়েছে এই মন্দির। বটুক ভৈরব মন্দির বলে পরিচিত এটি। এই মন্দিরের মহিমা আলাদা। শিবের শিশু রূপ এখানে দেখতে পারবেন। এটি অত্যন্ত প্রাচীন ও জাগ্রত মন্দির। শিবের শিশু রূপ হল বটুক ভৈরব। কাল ভৈরবের শান্ত ও করুণাময় রূপ এটি। এই মন্দির তন্ত্রসাধনার জন্য প্রসিদ্ধ। ‘বটুক’ শব্দটির অর্থই হলো ‘শিশু’। ঠিক যেমন আমরা ছোট বাচ্চাদের খুশি করার জন্য বিভিন্ন জিনিস দেই, তেমনি ভক্তরা বাবাকে খুশি করতে খেলনা ও চকোলেট নিয়ে আসেন।

ভক্তরা দেবতার জন্য টফি, চকোলেট, বিস্কুট এবং খেলনা নিয়ে আসেন। বিশ্বাস করা হয় যে বটুক ভৈরব এই জিনিসগুলি পেয়ে খুশি হন। ভক্তরা পরম স্নেহ ও ভক্তি সহকারে দেবতাকে এই নৈবেদ্যগুলি নিবেদন করেন এবং এমনকি তাঁকে সন্তানের মতো আদর-যত্নও করেন। অন্য মন্দিরে দেব-দেবীর জন্য যেমন মিষ্টি বা ফল নিয়ে যাওয়া হয়, তেমন এই মন্দিরে বটুক ভৈরবের জন্য নিয়ে যাওয়া হয়। 

ভক্তরা সন্তানদের নিয়ে সমস্যায় জর্জরিত হয়ে আসেন। তাদের নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন। বিশ্বাস করা হয় যে, বটুক ভৈরবের পুজো করলে সন্তানের সমস্যা দূর হয় এবং জীবনে ইতিবাচক শক্তি আসে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, বটুক ভৈরব শারীরিক ও মানসিক কষ্ট থেকে মুক্তি দেন। কারও জন্মকুণ্ডলীতে রাহু ও কেতুর সমস্যা থাকলে অশুভ শক্তি এবং অলৌকিক বাধাও দূর করে। ভক্তরা মন্দিরের যজ্ঞকুণ্ডে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন এবং বিশেষ ফল লাভের জন্য প্রার্থনা করেন।

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?