দিল্লিতে ফের তৃণমূলের সঙ্গে দুর্ব্যবহার অভিযুক্ত ‘বেহায়া’ জ্ঞানেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে নাম বাদ সহ একাধিক অভিযোগ জানাতে আজ, বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, মেনকা গুরুস্বামী ও সাকেত গোখলে। কিন্তু সেই অভিযোগ শোনা তো দূর, ডেরেকদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। এমনটাই অভিযোগ। বৈঠকের শুরুর ৭ মিনিটের মধ্যে তৃণমূলের প্রতিনিধি দলকে গেট লস্ট (Get lost) বলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবং কোনও কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের। 

এসআইআর প্রক্রিয়ায় নাম বাদের অভিযোগে এনে এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন সদনে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যান। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক ঘিরে ক্ষোভপ্রকাশ করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। তৃণমূলের প্রতিনিধিদের অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শুরু হওয়ার মাত্র ৭ মিনিটের মধ্যেই আমাদের বেরিয়ে যেতে বলা হয়েছে। তারপরেই  তৃণমূলের প্রতিনিধিরা বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। তৃণমূল প্রতিনিধি দলের আরও দাবি, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো মোট ৯টি চিঠি কমিশনের কাছে তুলে ধরেন এবং প্রশ্ন তোলেন কেন এখনও পর্যন্ত একটি চিঠিরও উত্তর দেওয়া হয়নি। 

 

পাশাপাশি, বিজেপি কর্মীদের সঙ্গে নির্বাচনী আধিকারিকদের, এমনকি সিইও-র যোগাযোগের অভিযোগ তুলে ৬টি প্রমাণও পেশ করা হয় ডেরেকদের তরফে। প্রতিনিধিদলের ডেরেক বলেন, ‘আমরা জানতে চেয়েছিলাম, এই পরিস্থিতিতে কীভাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব?’ এই প্রশ্ন তোলার পরই বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। শুধু তাই নয়, বৈঠক থেকে বেরিয়ে যেতে বলা হয় কমিশনের তরফে। যদিও, তৃণমূল কংগ্রেসের তরফে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। সাংসদদের শালীনতা বজায় রাখার কথা বলে কমিশন। তবে এটা প্রথম নয়, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল ‘বেহায়া’ জ্ঞানেশ কুমারের।

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?