‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয় নাগরিকদের পরামর্শ দূতাবাসের

'অবিলম্বে ইরান ছাড়ুন', ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার পরিমর্শ ইরানে থাকা ভারতীয় দূতাবাসের। আমেরিকা ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করার কয়েক ঘণ্টা পরেই এই সতর্কতা জারি করা হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার পরিমর্শ ইরানে থাকা ভারতীয় দূতাবাসের। আমেরিকা ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করার কয়েক ঘণ্টা পরেই এই সতর্কতা জারি করা হল। প্রায় একমাস ধরে চলছে ইরান বনাম আমেরিকা ইজরায়েলের যুদ্ধ। এমতাবস্থায় ইরানে থাকা ভারতীয় নাগরিদের জন্যে বুধবার (৮ এপ্রিল) এক্স-এ আরও একটি নতুন পরামর্শ জারি করল ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। যেখানে যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে অবিলম্বে বেরিয়ে আসার জন্যে পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয়দের তাঁদের নিরাপদ পথগুলিব্যবহার করে দেশ ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে।

পোস্টটিতে আরও বলা হয়েছে যে, ‘ভারতীয় দূতাবাসের সঙ্গে পরামর্শ ও সমন্বয় ছাড়া কেউ আন্তর্জাতিক স্থল সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করবেন না।’ এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দূতাবাস ইরানে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে একটি বিবৃতি জারি করে বলেছিল, যে যেখানেই থাকুন, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ঘর থেকে কোথাও বেরোবেন না। কোথাও ভ্রমণ করবেন না। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সিদ্ধান্ত বদলে ইরানে থাকা ভারতীয়দের অবিলম্বে সেই দেশ ছাড়তে বলল দূতাবাস। সঙ্গে দূতাবাস তাদের জরুরী যোগাযোগের নম্বরগুলিও শেয়ার করেছে। যেগুলি হল, +989128109115; +989128109109; +989128109102; +989932179359, এবং ই-মেইল আইডি – cons.tehran@mea.gov.in।

‘গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে’, মঙ্গলবার ইরানকে এমনটাই হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইরানের উপর সবচেয়ে ভয়াবহ হামলা করতে পারে আমেরিকা এই আশঙ্কায় কাঁপছিল গোটা বিশ্ব। তেহরানকে দাবি মেনে নেওয়ার জন্য তিনি নিজেই যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তবে তার মাত্র কয়েক ঘণ্টা আগেই ইরানের ওপর বিধ্বংসী হামলার হুমকি প্রত্যাহার করে নিলেন ট্রাম্প। ভারতীয় সময় বুধবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ইরানে আপাতত দু’সপ্তাহের যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। তেহরানও এই যুদ্ধবিরতি মেনে নেয় এবং শর্তসাপেক্ষে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে। এর কয়েক ঘন্টা পরেই ইরানে থাকা ভারতীয় দূতাবাসের পরামর্শ এলো। যেখানে ভারতীয়দের অবিলম্বে ইরান ছাড়ার পরিমর্শ দেওয়া হয়েছে। এদিকে যুদ্ধ একেবারে বন্ধ করার জন্য ১০ দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান। এই সমঝোতার নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ১০ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে উভয় দেশের প্রতিনিধি দল অংশ নেবে বলে জানা গিয়েছে। 

 

ইরানের পক্ষ থেকে উত্থাপিত ১০-দফা  শান্তি প্রস্তাবকে ‘বাস্তবায়নযোগ্য’  বলে উল্লেখ করে করে ট্রাম্প জানিয়েছেন, এর চুক্তির পরিপ্রেক্ষিতে ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য  পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করা থেকে যুক্তরাষ্ট্র বিরত থাকবে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হবে বৈঠক।  আমেরিকা ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনায় ইরান ও ওমান উভয়কেই হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর ‘ট্রানজিট ফি’ বা মাশুল আরোপের অনুমতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সরকারি তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের উপর হামলা চালাচ্ছে। ইরানে এখনও পর্যন্ত ছাত্রছাত্রীসহ প্রায় ৯,০০০ ভারতীয় আছেন। এ পর্যন্ত প্রায় ১,৮০০ ভারতীয় ভারতে ফিরে এসেছেন।

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের