মুর্শিদাবাদে অধীর চৌধুরীর কনভয়ে লরির ধাক্কা, বড়সড় দুর্ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর : বিধানসভা নির্বাচনের প্রচার সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের জিবন্তী এলাকায় তাঁর কনভয়ে একটি দ্রুতগামী লরি ধাক্কা মারে। ঘটনায় অধীর চৌধুরী অক্ষত থাকলেও তাঁর বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী ও কংগ্রেস কর্মী অল্পবিস্তর আহত হয়েছেন।আহত হয়েছেন মিডিয়া বিভাগের চেয়ারম্যান কেতন জয়সওয়াল।তিনি ওই গাড়িতেই ছিলেন।এদিন কান্দিতে(Kandi) নির্বাচনী প্রচার সেরে বহরমপুর ফিরছিলেন অধীর চৌধুরী(Adhir Chowdhury)। সন্ধ্যায় কান্দি-বহরমপুর রাজ্য সড়কের ওপর জিবন্তীর কাছে আচমকাই একটি ঘাতক লরি কনভয়ের একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে।​ধাক্কার অভিঘাতে কনভয়ে থাকা নিরাপত্তা রক্ষীদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ লরিটি আটক করেছে। এই লরিটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই কনভয় ঢুকে পড়েছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদ জেলার পুলিশের পক্ষ থেকে একটি রিপোর্ট পাঠানো হচ্ছে কমিশনকে।

এদিকে এই দুর্ঘটনার আগের দিন অর্থাৎ মঙ্গল বাড়ি কেন্দ্রের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরীর নিরাপত্তায় জওয়ানের সংখ্যা বাড়ানো হয়। আগে ওয়াই প্লাসে পাঁচজন জওয়ান থাকতেন তা বাড়িয়ে করা হয় ১০। তার নিরাপত্তায় কেন্দ্রের পাশাপাশি রাজ্য পুলিশের দুই কনস্টেবল মোতায়ন রয়েছেন। এরপরেও নিরাপত্তা রক্ষী সংখ্যা বাড়লেও বুধবার সন্ধ্যায় প্রচার ছেড়ে বহরমপুর ফেরার পথে তার গাড়ির কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। একটি দ্রুতগামী লরি ঢুকে পড়ে পুলিশের গাড়িতে ধাক্কা দিলে একাধিক জন আহত হন।এদিকে,মধুপুরের অলিতে-গলিতে অধীর। ঘরের ছেলেকে দেখতে ভিড় সাধারণ মানুষের।

ভোটের পারদ চড়তেই চেনা মেজাজে ধরা দিলেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বুধবার সকালে বহরমপুরের মধুপুর এলাকায় জোরকদমে প্রচার সারলেন তিনি।এদিন সকালে বিষ্ণুপুর কালীবাড়ি চত্বরে ভিড় জমিয়েছিলেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য মিছিল। ঢাক-ঢোল আর শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। মধুপুর এলাকার অলিতে-গলিতে ঘুরে সাধারণ মানুষের কাছে আশীর্বাদ চান তিনি।​​রাজনীতির ময়দানে তিনি কড়া প্রতিদ্বন্দ্বী হলেও, এদিন মধুপুরের ঘরের ছেলে হিসেবেই ধরা দিলেন অধীর চৌধুরী। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনের সঙ্গে হাত মেলান, শিশুদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। বাড়ির জানালা বা বারান্দা থেকে অধীরবাবুকে একঝলক দেখার জন্য ভিড় জমিয়েছিলেন আবালবৃদ্ধবনিতা।

এদিন প্রচারের অন্যতম নজরকাড়া দৃশ্য ছিল মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। পাড়ার মোড়ে মোড়ে বা বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা মহিলারা অধীরবাবুকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। বহু জায়গায় তাঁকে ফুলের মালা পরিয়ে এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। পাড়ার বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিতেও ভোলেননি কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ