ঠিক যেন ‘মহাভারতের যুদ্ধ’, ১০ বছর দীর্ঘ বিবাহবিচ্ছেদ মামলার নিষ্পত্তি সুপ্রিম কোর্টে

১০ বছরের পুরোনো বিবাহবিচ্ছেদ মামলায় জমেছে ৮০ টি মামলা, অবশেষে দীর্ঘ এই মামলার নিষ্পত্তি হল সুপ্রিম কোর্টে। এ যেন 'মহাভারতের যুদ্ধ'।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০ বছরের মামলায় জমেছে ৮০ টি মামলা, অবশেষে দীর্ঘ বিবাহবিচ্ছেদের মামলার নিষ্পত্তি সুপ্রিম কোর্টে। এ যেন ‘মহাভারতের যুদ্ধ’। হ্যাঁ, সুপ্রিম কোর্টের বিচারপতিও দাম্পত্যের এই বিবাদকে এমন আখ্যাই দিলেন। ১০ বছর মামলা চলার পর অবশেষে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে দম্পতিকে ডিভোর্স দিল সুপ্রিম কোর্ট। এবং স্বামীকে তাঁর বিবাহবিচ্ছিন্না স্ত্রীকে ভরণপোষণ বাবদ ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। কারণ ছেলেদের কাস্টাডি দেওয়া হয়েছে স্ত্রীকে। ডিভোর্সের রায়ে আদালত জানাল, ১০ বছর ধরে মামলা চলায় কার্যত এই বিবাহটি এখন মৃত। তাই একে আর সুযোগ দেওয়া যাবেনা। সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সমস্ত সীমা অতিক্রম করা দাম্পত্যের এই বিবাদটির অবসান ঘটাল সুপ্রিম কোর্ট। যাই হোক, এখন নিশ্চয়ই ভাবছেন, কী এই ডিভোর্সের মামলা, যা ১০ বছর ধরে চলল? চলুন বিষয়টি খোলসা করা যাক।

২০১০ সালে দম্পতি বিয়ে করেছিলেন। পরবর্তী বছগুলিতে তাঁরা দুটি পুত্র সন্তানের বাবা-মা হন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে, যার ফলে ২০১৬ সালে তাঁরা আলাদা হয়ে যান। ডিভোর্সের মামলা দায়ের করেন। এরপর থেকে তাঁদের দাম্পত্যের আইনি লড়াই চলছে। স্ত্রীর অভিযোগ, স্বামী তাঁর এবং দুই সন্তানের ভরণ পোষণের কোনও দায়িত্ব নিচ্ছে না। জানা যায়, ওই মহিলা মুম্বইয়ের লোখান্ডওয়ালায় তাঁর শ্বশুরের একটি ৩ বেডরুমের ফ্ল্যাটে থাকতেন। কিন্তু তাঁর স্বামী সেটিও খালি করে দিতে বলেন। এই নিয়ে প্রতিবাদ করলে স্ত্রীর আইনজীবীদের বিরুদ্ধেও মামলা দায়ের করেন। মহিলার আইনজীবী আদালতকে জানান, তাঁর স্বামী, যিনি একজন পেশাদার আইনজীবী, তিনি নিজের আইনি জ্ঞানের অপব্যবহার করে মহিলাটি, তাঁর পরিবারের সদস্য এবং তাঁর আইনজীবীদের বিরুদ্ধে ৮০টিরও বেশি মামলা দায়ের করেছেন। পারিবারিক আদালত এবং হাইকোর্টের আদেশ বারবার অমান্য করেছেন। তাঁদের ডিভোর্সের মামলার শুনানিতে বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ বলেছে, ‘মহিলার স্বামী বেশ কয়েকটি সংস্থায় পরিচালক হিসেবে কাজ করেছেন। কিন্তু, তিনি তাঁর আর্থিক দায়বদ্ধতা এড়াতে বারবার কাজ ছেড়েছেন।’

মহিলাটি সংসার চালানোর জন্য কলকাতায় কাজ করেছিলেন। কিন্তু ছেলেদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য তিনি মুম্বাই চলে যান। যাতে তিনি স্বামীর থেকে আর্থিক সাহায্য পান। কিন্তু তাঁর স্বামী রাজি হয়নি। এরপরেই মহিলা স্বামীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন। যার ভিত্তিতে কয়েকদিন হাজতে থাকতে হয় স্বামীকে। তাঁর স্বামীর অভিযোগ, তিনি তাঁর স্ত্রীর দ্বারা মানসিক অত্যাচারের শিকার হয়েছেন। তাঁর স্ত্রী পরিকল্পিতভাবে তাঁর সন্তানদের তাঁর থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। তাঁর স্ত্রী একজন উচ্চশিক্ষিত ও যথেষ্ট আয়সম্পন্ন পেশাজীবী, তবুও তিনি ভরণপোষণ নেওয়ার জন্যে নিজেকে নিঃস্ব বলছেন। তিনি ইতিমধ্যে স্ত্রীকে ৪৫ লক্ষ টাকারও বেশি একটি মোটা অঙ্কের অর্থ প্রদান করেছেন। কিন্তু তাঁর স্ত্রীর করা অভিযোগের জন্যে তিনি এখন কোনও কাজ পাচ্ছে না। তাই আর্থিক সঙ্কটে জর্জরিত হয়ে তাঁর আর তাঁদের ভরণপোষণ দেওয়ার ক্ষমতা নেই।

যদিও আদালত স্বামীর কঠোর সমালোচনা করে বলেছে, তিনি অসংখ্য আবেদন ও অভিযোগ দাখিল করে মামলাটিকে বহুগুণে বাড়িয়ে আরও জটিল করার চেষ্টা করেছেন। মামলাগুলোর বেশিরভাগই প্রতিহিংসামূলক ও হয়রানিমূলক। তাই তাঁর স্ত্রীর পক্ষে এই স্বামীর সঙ্গে থাকা সম্ভব নয়। তবে স্ত্রী উচ্চশিক্ষিত এবং পেশাগতভাবে যোগ্য হলেও স্বামী তাঁদের ভরণপোষণ দিতে অস্বীকার করতে পারেননা। তাই আদালত তাঁদের বিবাহবিচ্ছেদ কার্যকর করছে। আর স্বামী তাঁর স্ত্রী ও অন্যান্যদের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছেন সব বন্ধ হবে। উভয় পুত্রের হেফাজত স্ত্রীর কাছে থাকবে, কিন্তু স্বামীর দেখা করার অধিকার থাকবে। আর স্বামীকে এক বছরের মধ্যে স্ত্রীকে এককালীন ৫ কোটি টাকা পরিশোধ করতে হবে। এরপরেই স্ত্রী তাঁর শ্বশুরের ফ্ল্যাটটি শান্তিপূর্ণভাবে খালি করে তাঁর দখল হস্তান্তর করবেন।

আইপিএলে হার্দিক ও আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ