জেলায় জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে বিতর্ক, কাঠগড়ায় কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার গভীর রাতে প্রথম জেলাভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করেছে। যে তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৯১ লক্ষের বেশি নাম। ভোটের ঠিক আগে এই তালিকা প্রকাশের পরেই জেলায় জেলায় দেখা দিয়েছে উদ্বেগ।  ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিচারাধীন ভোটারদের স্ক্রুটিনির সাম্প্রতিক পরিসংখ্যান সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। এই ইস্যুতে সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় মোট বিচারাধীন ভোটারের সংখ্যা ছিল ৫ লক্ষ ৯১ হাজার ২৫২। এর মধ্যে ইতিমধ্যেই ৫ লক্ষ ৯০ হাজার ৭৪৩ জনের স্ক্রুটিনি সম্পন্ন হয়েছে। কিন্তু ফলাফলই এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। প্রশাসনিক হিসেব বলছে, যাচাই প্রক্রিয়ায় ‘যোগ্য’ হিসেবে চিহ্নিত হয়েছেন মাত্র ২ লক্ষ ৬৫ হাজার ০৭৭ জন। অন্যদিকে ‘অযোগ্য’ ঘোষণা করে বাদ দেওয়া হয়েছে ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জন ভোটারকে।  অর্থাৎ, মোট আবেদনকারীর অর্ধেকেরও বেশি এক ধাক্কায় তালিকার বাইরে চলে গিয়েছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে আগের পরিসংখ্যানও। চূড়ান্ত তালিকা থেকেই পূর্বে বাদ পড়েছিল ৮ লক্ষ ৩৪ হাজার ২৯৭ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত উত্তর ২৪ পরগনায় মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লক্ষ ৫৯ হাজার ৯৬৩। এই বিপুল সংখ্যক বিয়োজনকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে এটি কি নিছক নিয়ম মেনে যাচাই, নাকি প্রক্রিয়াগত কোনও গলদ রয়েছে! শাসকদল তৃণমূল কংগ্রেস-এর একাংশের অভিযোগ, যাচাইয়ের নামে কার্যত গণছাঁটাই চালানো হচ্ছে। তাদের দাবি, বহু ক্ষেত্রে প্রকৃত যোগ্য ভোটারদেরও ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যা ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে।

আরও পড়ুন: ‘বাংলাকে বহিরাগতদের কারখানা করার চেষ্টা করছো‌’‌, প্রধানমন্ত্রীকে কড়া জবাব মমতার

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বনগাঁ মহকুমার মতুয়াগড় এলাকায় তুলনামূলকভাবে বেশি সংখ্যক নাম বাদ পড়েছে। এছাড়াও সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও বিপুল সংখ্যক ভোটারকে অযোগ্য ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠছে। যদিও নির্দিষ্ট পরিসংখ্যান এখনও প্রকাশ্যে আনেনি প্রশাসন। জানানো হয়েছে,  জেলার ৮ হাজার ৩৩৭টি পার্টের মধ্যে ৭ হাজার ১৬০টির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি অংশ দ্রুত শেষ করা হবে বলেও দাবি করা হয়েছে। প্রশাসনের বক্তব্য, সম্পূর্ণ প্রক্রিয়াই নির্ধারিত নিয়ম মেনেই চলছে।  বিষয়টি নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  প্রশ্ন তুলে বলেছেন, একসঙ্গে এত বিপুল সংখ্যক মানুষ কীভাবে ‘অযোগ্য’ হয়ে যেতে পারেন। তাঁর অভিযোগ, কমিশনের ভুলের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।  তবে নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও ব্যাখ্যা না মেলায় বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। 

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির