‘বাংলাকে বহিরাগতদের কারখানা করার চেষ্টা করছো‌’‌, প্রধানমন্ত্রীকে কড়া জবাব মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার মিনাখাঁ বিধানসভা কেন্দ্রে প্রথম নির্বাচনী জনসভা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় সভা করেন মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে পানিহাটি বিধানসভায় তৃতীয় সভা করতে আসেন। উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে উপচে পড়ে মানুষের ভিড়ে। সবাই এসেছেন দিদিকে দেখতে। এখানে ভিড় বেশি দেখা যায় মহিলাদের। তাঁদের মধ্যেই তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে জনসভা করেন তিনি। আর এখান থেকেই বিজেপিকে তুলোধনা করলেন তিনি।

এদিকে বাংলার মানুষজনকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। এমনকী এসআইআর করে বাংলার মানুষের নাম, বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। আর এই ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে তোপ দেগে বলেন, ‘‌কিছু কিছু বহিরাগত ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে। ওদের জামানত জমা করতে হবে। কেন বাংলায় কথা বললে অনুপ্রবেশকারী বলবেন?‌ বর্ডার আটকানোর দায়িত্ব কার?‌ সব রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে। আর বলছে বাংলা নাকি অনুপ্রবেশকারীর কারখানা। আসলে বাংলাকে বহিরাগতদের কারখানা করার চেষ্টা করছো। এখানে বহিরাগতদের কোনও ঠাঁই নাই।’‌

অন্যদিকে বন্যা থেকে যে কোনও বিপর্যয়ে এক টাকাও দেয় না কেন্দ্রীয় সরকার। আর বাংলায় এসে ভোট চাইছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাই নাম না করে প্রধানমন্ত্রীকে তুলোধনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌যখন বন্যা হয়, একটা টাকা দেয় না। কেউ মারা যায়, টাকা দেয় না। বাংলায় কথা বললে অত্যাচার করে। বিহারে অত্যাচার হয়। ইউপি, রাজস্থানে হয়। দিল্লির জমিদারেরা জবাব দেবেন? কেন বাংলায় কথা বললে বিদেশি, অনুপ্রবেশকারী বলবেন? সীমান্ত আটকানোর দায়িত্ব কার? আমোদী–প্রমোদী বাবু বলছেন, এটা নাকি অনুপ্রবেশের কারখানা। আমি বলব বহিরাগতদের কারখানা! বহিরাগতদের কোনও ঠাঁই নাই। ওহে মোটাভাই, সাথে ইডি, সিবিআই। দিল্লিতে থেকে এল গাই, সাথে ইডি, সিবিআই। হুমকি দিচ্ছেন সকলকে। ধমক দিচ্ছেন?‌’‌

এছাড়া দলের সকল স্তরের কর্মীদের সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। আবার কেন্দ্রীয় সরকার যে তাঁকে কব্জা করতে পারবে না সেটাও কড়া ভাষায় জানিয়ে দেন বিজেপিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ে কড়া বার্তা, ‘‌সব কাউন্সিলর, প্রার্থী চেয়ারম্যানদের বলি, যে যতই বড় নেতা হোন না কেন— মাঠ দখল করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না এবং সবুজ ধ্বংস করা যাবে না। মনে রাখবেন আমি সব খেয়াল রাখি। নবান্নে বসে থেকেও ইঞ্চিতে ইঞ্চিতে খেয়াল রাখি। লোভ করলে তার জন্য তৃণমূল কংগ্রেস নয়। ওটা বিজেপি করে। আমাকে কব্জা করার জন্য অনেক চেষ্টা করেছে, পারেনি। পারবেও না। বাইরে থেকে লোক আসছে। মিছিল করার লোক নেই বিজেপির। এজেন্সিকে দিয়ে হোর্ডিং লাগাচ্ছে। গরিব মানুষকে ৫০০ টাকা পকেটে গুঁজে মিছিলে নিয়ে আসছে।’‌

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে