ইডেনে লখনউয়ের সামনে ১৮২ রানের লক্ষ্য দিল কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরুর দিকে ভাল রান তুললেও মাঝে মন্থর গতির কারণে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বড় রানের স্কোর দাঁড় করাতে পারল না কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৮১ রান তুললেন অজিঙ্কা রাহানেরা।

ইডেন গার্ডেন্সে এদিন টস হারেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। ঘরের মাঠে ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারে ধাক্কা খায় কলকাতা। অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে বাউন্ডারির ধারে দিগ্বেশ রাঠির হাতে ক্যাচে তুলে বিদায় নেন ওপেনার ফিন অ্যালেন (৮ বলে ৯)। প্রথম ওভারেই মোহাম্মদ শামির বলে অন্তত তিন বার আউট হতে হতে বেঁচে গিয়েছিলেন কিউই ব্যাটার। দলগত ১৫ রানে প্রথম উইকেট হারানোর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে বিপর্যয় সামাল দেন রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী।  পাওয়ার প্লে’তে ৫৬ রান তোলে কলকাতা।

লখনউয়ের বোলাররা যাতে ঘাড়ে চেপে বসতে না পারে তার জন্য পাল্টা আক্রমণের পথে হাঁটেন কলকাতার অধিনায়ক রাহানে। রাঠির বলে পর পর দুই বাউন্ডারি হাঁকান তিনি। ৩২ বলে অর্ধশতরানের জুটি গড়েন কেকেআরের দুই ব্যাটার। ১০ ওভার শেষে কলকাতার রান দাঁড়ায় এক উইকেটে ৯৮। ১১ তম ওভারে দিগ্বেশ রাঠীর বলে জোরাল শট মেরেছিলেন তিনি। কিন্তু বল সরাসরি মহম্মদ শামির কাছে যায়। সামনের দিকে ঝুঁকে ভাল ক্যাচ ধরেন শামি। ৪১ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন কেকেআর অধিনায়ক। পরের ওভারে মণিমারাণ সিদ্ধার্থের বলে ছক্কা মারতে গিয়ে ৪৫ রান করে ফেরেন রঘুবংশী। পাঁচ নম্বরে নামা রিঙ্কু সিংহ স্পিনারদের বিরুদ্ধে খেলতে গিয়ে সমস্যায় পড়েন। তিনি মাত্র ৪ রান করে আবেশ খানের বলে ক্লিন বোল্ড হয়ে যান। পর পর উইকেট পড়ায় কেকেআরের রান তোলার গতি কমে যায়।

২৫ কোটির ক্যামেরন গ্রিন ও রোভম্যান পাওয়েলকে দেখে মনে হচ্ছিল টেস্ট খেলতে নেমেছেন। দুজনকে লক্ষ্য করে কটূক্তি করতে থাকেন ইডেনের দর্শকেরা। তাতে খানিকটা কাজ হয়। শেষের দিকে পাওয়েল হাত খুলে  মারতে শুরু করেন। তিনি ও ২৫ কোটির ক্যামেরন গ্রিন ঠান্ডা মাথায় খেলে ১৭.৫ ওভারে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে ১৮১ রান তুলতে সক্ষম হয় কলকাতা। গ্রিন ২৪ বলে ৩২ ও পাওয়েল ২৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক