সাবধান! ইউক্রেন প্রসঙ্গে এবার পুতিনকে সরাসরি হুঁশিয়ারি বাইডেনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশ্যম্ভাবী যুদ্ধ! আর কোনও পরিস্থিতিতেই যে এই ইউক্রেন নিয়ে রাশিয়া এবং আমেরিকার মধ্যেকার সংঘাত মেটা সম্ভব নয় রবিবার সেটা স্পষ্ট হল আরও একবার। জানা যাচ্ছে, শনিবার মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং রাশিয়া প্রধান ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রায় এক ঘণ্টা ফোনে বার্তালাপ হয়। বৈঠকের বিষয়বস্তু অবশ্যই ইউক্রেন। কিন্তু দীর্ঘ আলোচনার পরেও এদিনের এই বৈঠক ব্যর্থ হয়েছে বলে খবর। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে এদিন ফোনে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, রাশিয়া আর এক ইঞ্চি এগোলেও যোগ্য জবাব দেবে আমেরিকা ও তাঁর সঙ্গীরা। 

 সূত্রের খবর অনুযায়ী, বিগত কয়েক সপ্তাহে ইউক্রেন নিয়ে আমেরিকা এবগ রাশিয়ার মধ্যকার সম্পর্কের সমীকরণ যেভাবে পাল্টেছে তাতে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটা আলোচনা হওয়া খুবই জরুরি হয়ে পড়েছে বলে মনে করছিলেন কূটনীতিবিদদের একাংশ। আর মূলত সেই কারণেই শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় ১ ঘণ্টা ফোনে কথা বলেন বাইডেন। কিন্তু জানা যাচ্ছে এই বৈঠকের ফল হয়েছে উল্টো। হোয়াইট হাউস সূত্রে খবর, এদিনের বৈঠকে রাশিয়া নিজেদের অবস্থান থেকে যে একচুল সরবে নয়া সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। আর তাই ফোনালাপ শেষেই কড়া বার্তা দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন রাষ্ট্রপতির তরফ থেকে জানানো হয়েছে, ‘যদি রাশিয়া ইউক্রেনে আর একবারও আক্রমণের পরিস্থিতি তৈরি করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বন্ধু ও অংশীদাররা একত্রে নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া জানাবে। এর জেরে রাশিয়াকে খুব দ্রুত এবং গুরুতর মূল্য চোকাতে হবে। 

হোয়াইট হাউজ সূত্রে খবর, শনিবার ভিডিওকলে কথা হয় বাইডেন ও পুতিনের। ইউক্রেন নিয়ে তাঁদের মধ্যে প্রায় ঘণ্টাখানেক কথা হয়। এ সময় বাইডেন পুতিনকে সতর্ক করে বলেন, রাশিয়ার সামরিক আগ্রাসনের ফলে ইউক্রেনে বড় ধরনের মানবিক সংকট দেখা দিতে পারে এবং এই ঘটনায় রাশিয়ার যে স্পষ্ট মদত রয়েছে সেটা এতিদিনে পরিষ্কার। আর রাশিয়া যদি ইউক্রেনে তাদের গতিবিধির ওপর নিয়ন্ত্রণ না আনে তাহলে যুক্তরাষ্ট্র ও তার বন্ধু দেশগুলো এর কড়া জবাব দেবে। রাশিয়াকে এ জন্য চূড়ান্ত মূল্য দিতে হবে। অন্যদিকে রাশিয়ার পাল্টা দাবি, বিশ্বজুড়ে ভ্রান্ত প্রচার করা হচ্ছে। তারা কোনও আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে না।তাদের সাফাই, নিজেদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতেই ইউক্রেন সীমান্ত বরাবর ফৌজ মোতায়েন করেছে রাশিয়া। আর তাই পুতিন তাঁর অবস্থান থেকে একেবারেই পিছু হটবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।

এরপরেই রাশিয়া এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধানকে কড়া বার্তা দিতে হোয়াইট হাউসের তরফ থেকে টুইটারে লেখা হয়, ‘রাষ্ট্রপতি বিডেন আজ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন এবং তিনি স্পষ্ট জানিয়েছেন রাশিয়া যদি আরও ইউক্রেন আক্রমণ করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্ররা রাশিয়ার উপর দ্রুত এবং গুরুতর মূল্য চাপিয়ে দেবে। প্রেসিডেন্ট বিডেন প্রেসিডেন্ট পুতিনকে এর পরিবর্তে ডি-এস্কেলেশন এবং কূটনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।’

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের