গাড়ি থামিয়ে রাহুলের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী মোদির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংসদ চত্বরে এক বিরল মুহূর্তের সাক্ষী থাকল শনিবারের সকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে গাড়ি থেকে নেমে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী -র সঙ্গে সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক আলাপচারিতায় দেখা যায়। দু’জনকে পাশাপাশি দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কথা বলতে দেখা যায়, তারপর তাঁরা নিজ নিজ কর্মসূচির দিকে এগিয়ে যান।

শাসক দল বিজেপি ও কংগ্রেসের মধ্যে প্রায়শই তীব্র রাজনৈতিক বাকযুদ্ধের আবহে এই স্বল্প সময়ের সরাসরি ও অনানুষ্ঠানিক কথোপকথন স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। সংসদ ভবন চত্বরে উপস্থিত অনেকেই মুহূর্তটির দিকে তাকিয়ে থাকেন। ফলে রুটিন কর্মসূচির মাঝেও এটি হয়ে ওঠে একটি উল্লেখযোগ্য ঘটনা।

প্রধানমন্ত্রী সেদিন সংসদ চত্বরের গিয়েছিলেন সমাজ সংস্কারক/লেখক মহাত্মা জ্যোতিবা ফুলে-র ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে। সামাজিক ন্যায়, শিক্ষা বিস্তার এবং প্রান্তিক মানুষের উন্নয়নে ফুলের অবদানের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, রাজ্যসভার প্রাক্তন উপসভাপতি হরিবংশ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি যোগ দেন। দলমত নির্বিশেষে নেতাদের একত্রিত উপস্থিতি ফুলের আদর্শের বর্তমান প্রাসঙ্গিকতাকেই তুলে ধরে। এদিকে মোদি-গান্ধীর এই সংক্ষিপ্ত কথোপকথনের দৃশ্য দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

অতিথি আপ্যায়নে সেরা চমক, বানিয়ে নিন সুস্বাদু বাটার গার্লিক চিকেন

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

বুলেটপ্রুফ কাচেও মিলবে না রেহাই! অমিতাভ-অভিষেককে হুমকি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার