বিহারের হোস্টেলে ভয়ঙ্কর ঘটনা, ৫ বছরের শিশুকে যৌন নির্যাতনের পর গলা কেটে খু’ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিহারের জাহানাবাদ-এ একটি আবাসিক স্কুলের হোস্টেলে পাঁচ বছরের এক শিশুকে খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, স্কুলের ক্যান্টিনের নিরাপত্তারক্ষীই এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অভিযুক্তের নাম মুকেশ ওরফে সুধামা (৪৬)। তাকে গ্রেফতার করা হয়েছে এবং খুনের ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাতে অভিযুক্ত মুকেশ শিশুটিকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে যৌন নির্যাতন করা হয়। পরে ধরা পড়ার ভয়ে শিশুটির গলা কেটে হত্যা করে এবং দেহটি হোস্টেলের সিঁড়িতে ফেলে রেখে যায়। ঘটনার পরদিন সকালে হোস্টেল কর্তৃপক্ষ শিশুটির বাবাকে ফোন করে জানায়, ছেলেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে গিয়ে তিনি দেখেন, ছেলের গলা কাটা, যৌনাঙ্গ ক্ষতবিক্ষত এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে পটনা-র একটি  হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তদন্তে আরও জানা গিয়েছে, অভিযুক্ত মুকেশের পারিবারিক জীবনে অশান্তি ছিল। বহু বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। হোস্টেলের শিশুরা তাকে ‘অক্ষম’ বলে কটূক্তি করত, যা নিয়ে সে মানসিকভাবে ক্ষুব্ধ ছিল বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার অপ্রজিত লোহান।এই ঘটনায় পুলিশ ধর্ষণ, গণধর্ষণ, খুন এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন, সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে