বুধবার ভোরে ইউক্রেনের ওপর হামলা চালাবে রাশিয়া

খবর দিয়েছে মার্কিন গোয়েন্দারা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বুধবার ভোরে ইউক্রেনের ওপর রাশিয়া হামলা চালাবে।  এমনই চাঞ্চল্যকর খবর দিয়েছে মার্কিন গোয়েন্দারা। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, জার্মানির ডের স্পিগেল পত্রিকা তাদের শনিবারের সংস্করণে এই সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে। প্রকাশিত খবর অনুসারে, নির্ভরযোগ্য সূত্রে মার্কিন গোয়েন্দা সংস্থা এই খবর পেয়েছে। সূত্রে প্রাপ্ত খবর ন্যাটো জোটকে জানিয়ে দেওয়া হয়েছে।

যদিও রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে, ওই খবর পুরোপুরি ভিত্তিহীন। ক্রেমলিন জানিয়েছে, ভয় পেয়ে এই সব খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালাবে কি না, তা নিয়ে মতবিরোধ তৈরি হতে পারে। তবে যা নিয়ে কোনও মতভেদ নেই, তা হল ইউক্রেন সীমান্ত প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করেছে রাশিয়া। পাশাপাশি মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক সমরাস্ত্র। উভয়পক্ষকে প্রশমিত করতে সম্প্রতি প্যারিসে বসেছিল বৈঠক। কিন্তু যুযুধান দু পক্ষ নিজেদের অবস্থানে স্থির থাকায় ওই বৈঠক থেকে কোনও সমাধানসূত্রে বেরিয়ে আসেনি।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন। প্রতিবেদন বলছে, ইউক্রেনকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হয়েছে। সেই টেলিফোনের পরে পরে এলো হামলার দিন তারিখ।

ইতোমধ্যে আমেরিকা সে দেশে বসবাসরত নাগরিকদের দেশে ফিরে আসার পরামর্শ দিয়েছে। আমেরিকার পাশাপাশি ইওরোপের অন্যান্য দেশও তাদের নাগরিকদের অবিলম্বে দেশে ফিরতে বলেছে। এই অবস্থায় মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়ে দিল ইউক্রেন হামলার দিন-তারিখ।

আরও পড়ুন প্রাণ বাঁচাতে নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিল নিউজিল্যান্ড-ও

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের