Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর ১৫ পাতার বয়ান রেকর্ড! কী বাজেয়াপ্ত করল ইডি?

Share:

নিজস্ব প্রতিনিধি : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chaterjee) বাড়িতে শনিবার হানা দিয়েছিল ইডি (ED)। প্রায় সাড়ে ৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদে ১৫ পাতার বয়ান রেকর্ড করা হয়েছে। এদিন তাঁকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। মিডলম্যান প্রসন্ন রায়ের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি এদিন প্রসন্ন রায়ের বাড়ি ও নিউটাউনের অফিসেও তল্লাশি করা হয়েছে।

সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে প্রসন্ন রায়ের বিষয়ে একাধিক তথ্য হাতে এসেছে ইডির। এসপি সিনহা ও পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে মধ্যস্থতার কাজ করতেন তিনি।  জানা গিয়েছে, প্রসন্ন রায়ের প্রায় ৮টি গাড়ি ‘ফ্রিজ’ করা হয়েছে শনিবার। এর মধ‍্যে মার্সেডিজ থেকে ল‍্যান্ড রোভারের মতো বিলাসবহুল গাড়িও রয়েছে। কোন নতুন তথ্যের জন্য এই অভিযান চালানো হচ্ছে? সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। 

নির্বাচনের মুখেই সক্রিয় হয়েছে ইডি। রেশন থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি সবকটিতে ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের মামলায় পার্থকে নোটিস জারি করা হয়েছিল। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তদন্তকারীদের মুখোমুখি হয়নি। অসুস্থতার কথা জানিয়েছিলেন তিনি। ওই মামলাতেই  তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়েছে ইডি আধিকারিকরা। উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই প্রাথমিক নিয়োগের ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। ওই মামলায় প্রায় ৩ বছর জেল হেফাজতে ছিলেন পার্থ।  রেশন দুর্নীতি নিয়েও সক্রিয় রয়েছে ইডি। শুক্রবার কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা।

বড় স্বীকারোক্তি, অপারেশন সিঁদুরের সময় হাফিজ সাঈদ-মাসুদ আজহারের হয়ে লড়েছিল পাকিস্তানি সেনা

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো