হাঙ্গেরিতে ওর্বান যুগের অবসান, ১৬ বছর পর ক্ষমতাচ্যুত ট্রাম্প-ঘনিষ্ঠ প্রবীণ নেতা

ইউরোপের কট্টরপন্থী রাজনীতির অন্যতম প্রধান মুখ এবং হাঙ্গেরির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ভিক্টর ওর্বানের সাম্রাজ্যে ধস।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউরোপের কট্টরপন্থী রাজনীতির অন্যতম প্রধান মুখ এবং হাঙ্গেরির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ভিক্টর ওর্বানের সাম্রাজ্যে ধস। রবিবারের নির্বাচনে বিরোধী দলনেতা তথা মধ্য-ডানপন্থী তিসা পার্টির তরুণ নেতা পিটার মাগয়ারের কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন ওর্বান। যার ফলে হাঙ্গেরিতে দীর্ঘ ১৬ বছরের দীর্ঘ ওর্বান শাসনের অবসান ঘটল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ঠ ছিলেন ওর্বান। তরুণ বিরোধী নেতার কাছে খুব শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন প্রবীণ জাতীয়তাবাদী নেতা ভিক্টর ওর্বান।

এই নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার ভোট দিয়েছেন। ভোট গণনা শেষে পিটার মাগিয়ারের দল হাঙ্গেরির ১৯৯ আসনের মধ্যে ১৩৮টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠ তা অর্জন করেছে। ভোটের হার অনুযায়ী, তিসা পার্টি পেয়েছে প্রায় ৫৩.৩% ভোট, যেখানে ওর্বানের জোট পেয়েছে মাত্র ৩৮.১%। ওর্বানের এই হার কেবল হাঙ্গেরির অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, বরং বিশ্ব রাজনীতি তেও বড় প্রভাব ফেলতে শুরু করেছে। ​কারণ ​ভিক্টর ওর্বানকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে বিবেচনা করা হয়।

ট্রাম্প ও ওর্বানের রাজনৈতিক আদর্শের অনেক মিল ছিল, বিশেষ করে তাঁদের অভিবাসন নীতি এবং উগ্র জাতীয়তাবাদী চিন্তাভাবনা। তাই হাঙ্গেরিতে ওর্বানের এই পরাজয়কে আন্তর্জাতিক মহলে ট্রাম্পপন্থী বা কট্টর দক্ষিণপন্থী রাজনীতির বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। জয়ের পর, পিটার মাগিয়ার বুদাপেস্টে দানিউব নদীর তীরে সমবেত হন। তাঁর হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে বলেন, ‘আমরা পেরেছি। তিসা এবং হাঙ্গেরি এই নির্বাচনে জয়ী হয়েছে। জনগণ আমাকে সঙ্গে নিয়ে ওর্বানের শাসনের পতন ঘটিয়ে হাঙ্গেরিকে মুক্ত করেছে। যারা আমাদের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের জবাবদিহি করতে হবে।’ তবে ওর্বানের পরাজয়ের অনেক কারণ রয়েছে।

ওর্বান সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগ ছিল। তাঁর একনায়কতান্ত্রিক আচরণের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ ছিলেন। হাঙ্গেরির ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থা এবং মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছিল। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের রক্ষণশীলদের চোখে ওর্বান অগণতান্ত্রিক গণতন্ত্রের মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত ছিল। সেই কারণেই তিনি জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন। একসময় ওর্বান সরকারের ঘনিষ্ঠ ছিলেন পিটার মাগয়ার। কিন্তু গত দু-বছরে দেশের দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আওয়াজ তুলেছেন তিনি, গণআন্দোলন করেছেন। যার ফলে তিনি সহজেই দেশবাসীর মনে জায়গা করতে পেরেছিলেন। এই বিষয়টি ভোটারদের মনে দাগ কেটেছে। তিনি বারবার দাবি করেছেন যে, ওর্বানের নীতি হাঙ্গেরিকে ইউরোপীয় মূলধারা থেকে দূরে সরিয়ে দিয়েছে।

তবে এই পরাজয় স্বীকার করে ওর্বান ফিদেজ দলের নির্বাচনী কার্যালয়ে বলেছেন, “নির্বাচনের ফলাফল আমাদের জন্য বেদনাদায়ক, কিন্তু স্পষ্ট। আমি বিজয়ীকে অভিনন্দন জানাচ্ছি।” অন্যদিকে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার মাগয়ার এই জয়কে হাঙ্গেরির জন্য ‘নতুন সকাল’ বলে অভিহিত করেছেন ভিক্টর ওর্বান ২০১০ সাল থেকে টানা হাঙ্গেরির ক্ষমতায় ছিলেন। তার পরাজয়ের ফলে ইউরোপে উদারপন্থী রাজনীতির পালে নতুন হাওয়া লাগবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের ৯০ বিলিয়ন ইউরো ঋণের পথ পরিষ্কার করা হবে!

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মন্ত্রীর সামনে কার ধরে ক্ষমা চাইলেও রেহাই নেই, গুমায় গ্রেফতার রেশন ডিলার

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ