‘নিরাপদ থাকবে না উপসাগরের কোনও বন্দরই’, আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা ছুঁয়েছে। ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে অবরোধ কার্যকর করার সময়সূচি ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান কড়া হুঁশিয়ারি দিয়েছে, তাদের বন্দরগুলোর নিরাপত্তা বিপন্ন হলে গোটা অঞ্চলের সামুদ্রিক স্থিতিশীলতা ভেঙে পড়তে পারে।

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র জানান, এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা কোনো একটি দেশের হাতে থাকতে পারে না, বরং তা “সম্মিলিতভাবে” বজায় রাখতে হবে। তিনি স্পষ্টভাবে সতর্ক করেন, ইরানের বন্দরকে লক্ষ্য করে যেকোনো পদক্ষেপ নেওয়া হলে তার প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের অন্যান্য দেশগুলিও এর পরিণতি ভোগ করবে। তাঁর কথায়, “ইরানের বন্দর যদি নিরাপদ না থাকে, তাহলে এই অঞ্চলের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।”

আরও পড়ুন: নাবালিকা শালিকে নিয়ে পালাচ্ছিলেন জামাইবাবু, উদ্ধার করতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন তিন আত্মীয়

তিনি সতর্ক করে বলেছেন, ইরানের বন্দর ও উপকূলবর্তী এলাকায় প্রবেশ ও প্রস্থানকারী জাহাজগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপ করবে। সোমবার নির্দিষ্ট সময় থেকে এই অবরোধ কার্যকর হওয়ার কথা, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে। যদিও মার্কিন পক্ষ জানিয়েছে, ইরান ছাড়া অন্য দেশগুলোর মধ্যে চলাচলকারী জাহাজগুলোকে সম্পূর্ণভাবে বাধা দেওয়া হবে না, তবুও পরিস্থিতি যথেষ্ট জটিল হয়ে উঠেছে। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে টোল প্রদানকারী কোনো জাহাজ চিহ্নিত হলে তা আটক করা হবে। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে যেকোনো ধরনের সামরিক উত্তেজনা বা অবরোধ বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা আনতে পারে। ইতিমধ্যেই যুদ্ধবিরতির পর আংশিকভাবে স্বাভাবিক হওয়া জাহাজ চলাচল আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য