‘ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না’, মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা জবাব পোপ লিওর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-আমেরিকা যুদ্ধ নিয়ে এবার বেনজির সঙ্ঘাতে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। ইরান যুদ্ধ বিষয়ে পোপের অবস্থানের নিন্দা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘পোপ বিদেশনীতিতে ভীষণ জঘন্য।’ সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে পোপ চতুর্দশ লিও পাল্টা বলেছেন, ‘আমি শান্তির জন্য কাজ করে যাব। ট্রাম্প প্রশাসনের হুমকিতে ভয় পাই না।’

গত সপ্তাহেই ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় সরব হয়েছিলেন পোপ চতুর্দশ লিও। বিশ্বজুড়ে শান্তির পক্ষেও সওয়াল করেছিলেন তিনি। যদিও তা পছন্দ হয়নি খ্যাপাটে মার্কিন প্রেসিডেন্টের। তিনি সরাসরি পোপকে আক্রমণ করে বলেন, ‘আমি পোপ চতুর্দশ লিওকে মোটেও পছন্দ করি না।আমরা এমন কোনও পোপকে পছন্দ করি না, যিনি বলেন, পরমাণু অস্ত্র রাখা ঠিক আছে…তিনি এমন একজন ব্যক্তি, যিনি মনে করেন না যে, পরমাণু অস্ত্র চাইছে—এমন কোনও দেশের সঙ্গে আমাদের তামাশা করা উচিত—যাতে তারা পৃথিবী ধ্বংস করতে পারে।’

আফ্রিকা সফররত পোপ চতুর্দশ লিওকে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি রাখঢাক না রেখে বলেন, ‘ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না। যা সত্যি তাই বলেছি। শান্তির পক্ষে সব সময়ে কথা বলে যাব। আমার অবস্থান বিশ্বাস দ্বারা পরিচালিত, রাজনীতির দ্বারা নয়।’ তিনি আরও বলেন, ‘কাউকে ব্যক্তিগত আক্রমণ করা আমার উদ্দেশ্য নয়। কোনও বিতর্কে জড়ানোও লক্ষ্য নয়। আমি যা বিশ্বাস করি, আজকের বিশ্বে সেই লক্ষ্য পূরণে আমি কাজ চালিয়ে যাব। শান্তি স্থাপনকারীদের উপরে ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক।’

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আটকে ৫০ পরিবার, অনেকের মৃত্যুর আশঙ্কা

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি