ফের দ্বিতীয় দফার বৈঠকে বসতে চলেছে আমেরিকা-ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদে প্রথম দফার শান্তি বৈঠক কোনও চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলেও ইরান এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক তৎপরতা থেমে নেই। বরং দ্রুতই দ্বিতীয় দফার আলোচনায় বসার সম্ভাবনা জোরালো হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই সম্ভবত বৃহস্পতিবারের মধ্যেই দুই দেশ আবার মুখোমুখি হতে পারে।

ছয় সপ্তাহ ধরে চলা সংঘাতের ইতি টানতে উভয় পক্ষই এখন স্থায়ী সমাধানের দিকে এগোতে আগ্রহী। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি কার্যকর চুক্তিতে পৌঁছনোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কূটনৈতিক সূত্র বলছে, সরাসরি আলোচনার পাশাপাশি পরোক্ষ যোগাযোগের মাধ্যমেও আলোচনা চালু রয়েছে, যা পরিস্থিতি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে।

আরও পড়ুন: ‘নিরাপদেই হরমুজ পেরোতে পারবে ভারতীয় জাহাজ’, আশ্বাস ইরানের রাষ্ট্রদূতের

এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে পাকিস্তান, যারা মধ্যস্থতাকারী হিসেবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান চালিয়ে যাচ্ছে। যদিও সরাসরি বৈঠক আপাতত বন্ধ, তবুও উভয় পক্ষ একে অপরের প্রস্তাব ও শর্ত খতিয়ে দেখছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহ দেখিয়েছে এবং যোগাযোগও করেছে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের মধ্যে আলোচনার গতি বর্তমানে ইতিবাচক দিকেই এগোচ্ছে।

সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে আবারও ইসলামাবাদের নাম উঠে আসছে, পাশাপাশি জেনেভা-তেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সময় ও স্থান এখনও চূড়ান্ত নয়, তবুও দ্রুত বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। কূটনৈতিক মহলের মতে, এই আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রশমিত হতে পারে। যদিও পারস্পরিক আস্থার ঘাটতি এখনো রয়ে গেছে, তবুও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় সমাধানের পথ খুলে যাওয়ার আশা দেখা যাচ্ছে।

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের