চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

নিজস্ব প্রতিনিধি:‌ দুয়ারে বিধানসভা নির্বাচন। আর একসপ্তাহ পরেই বিধানসভা নির্বাচন ২০২৬। আর তার মধ্যেই আজ নববর্ষের দিনে বিরাট রোড–শো করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক দেবের সমর্থনে এই রোড–শো করেন ডায়মন্ডহারবারের সাংসদ। আর তাতেই সামিল হন বিপুল সংখ্যার সাধারণ মানুষ এবং কর্মী–সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বজবজ এলাকার রাজপথ।

এদিকে দক্ষিণ ২৪ পরগনার বজবজ বিধানসভা কেন্দ্রে এই বিশাল রোড শো করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন, মানুষের পাশে তাঁরা যেমন আছেন তেমন মানুষও আছেন তাঁদের সঙ্গেই। এই রোড–শো চড়িয়াল মোড় থেকে পূজালি রথতলা মাঠ পর্যন্ত বিস্তৃত ছিল। যেখানে অভিষেক দলের প্রার্থী অশোক দেবের সমর্থনে প্রচার চালান। আর এই রোড শো’‌তে প্রচুর কর্মী–সমর্থকদের সমাগম হয়েছিল। ১৯৯৬ সাল থেকে একটানা এই আসনটি নিজের দখলে রেখেছেন অশোক দেব। তখন অশোক দেব ছিলেন কংগ্রেস প্রার্থী। রাজ্যে তৃণমূল জমানা শুরু হতেই ২০০১ সালে তিনিই বজবজ বিধানসভায় তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে ঘাসফুল ফুটিয়েছিলেন। গত ৬বার প্রতিটি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন অশোক দেব।

 

অন্যদিকে এবারও এই প্রবীণ নেতাকেই বজবজ থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। পোড়খাওয়া অশোক দেবের বিরুদ্ধে বিজেপি প্রার্থী তরুণ কুমার আদক এবং সিপিআই(এমএল)–এর কাজল দত্ত। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় এই আসনে নির্বাচন হবে। আর ফল ঘোষণা হবে ৪ মে। তার আগে আজ নববর্ষে বজবজের সকল মানুষকে শুভেচ্ছা জানিয়ে রোড–শো করলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। এই রোড–শো ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা চরমে দেখা যায়। এই প্রচারে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। যা এলাকাতে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া নববর্ষে বাংলায় সম্প্রীতির বন্ধন অটুট রাখার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বুধবার রাজ্য দিবসের অভিনন্দন জানালেন তিনি। নববর্ষে সম্প্রীতির বার্তা দিয়ে অভিষেক এক্স পোস্টে লেখেন, পয়লা বৈশাখ মানেই নতুন স্বপ্ন আর আশা নিয়ে বাঙালির নববর্ষের পথ চলা শুরু। রাজ্যের সর্বত্র উৎসবের মেজাজ। ১৪৩৩–এর আগমনে সকলের জীবন যাতে আনন্দময় হয় সেই কামনা করি। রাজ্য দিবস উপলক্ষে রাজ্য সঙ্গীতের কয়েকটা লাইন পোস্ট করে বাংলার প্রতিষ্ঠা দিবসের অভিনন্দন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ