চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরুর এম চিন্না স্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ চলাকালীন ডিজে-র গান চালানো নিয়ে বিসিসিআইয়ের কাছে অভিযোগ জানাল চেন্নাই সুপার কিংস। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, জানা গিয়েছে, সিএসকে তাদের অভিযোগে বলেছে, ম্যাচ চলাকালীন “দোসা, ইডলি, সাম্বার, চাটনি, চাটনি” গানটি বাজানো ‘রুচিসম্মত ছিল না’। এটাই সেই ভাইরাল গান যেটি প্রায়শই দক্ষিণ ভারতীয়দের নিয়ে তৈরি মিমের সঙ্গে ব্যবহৃত হয়। আইপিএলের একজন শীর্ষকর্তা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সেই সঙ্গেই জানিয়েছেন, গভর্নিং কাউন্সিল বিষয়টি খতিয়ে দেখছে।

আইপিএলের ওই আধিকারিক জানিয়েছেন, “আমরা সিএসকে-র কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি এবং বিষয়টি খতিয়ে দেখছি।” সিএসকে-র ব্যবস্থাপনা পরিচালক কাশী বিশ্বনাথনও এই বিষয়ে মন্তব্য করেছেন। বলেছেন, “ডিজে-রা সাধারণত ঘরের মাঠে খেলা দলকে সমর্থন করার জন্যই থাকেন। কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাপারটা ছিল ভিন্ন। আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে কিছু মন্তব্য করা হয়েছিল। বিষয়টি বিবেচনা করে আমরা বিসিসিআইকে বিষয়টি খতিয়ে দেখার জন্য চিঠি লিখেছি।”

আরও পড়ুন: একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

উল্লেখ্য, গায়ক গানা আপ্পুর সুর করা এই গানটির সঙ্গে সিএসকে-আরসিবি প্রতিদ্বন্দ্বিতার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, কারণ ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এই গান প্রায়শই ব্যবহার করেন। ২০২৫ সালে আরসিবি এমনকি সিএসকে-র বিরুদ্ধে ম্যাচের আগে জিতেশ শর্মার গানটি গাওয়ার একটি ভিডিও পোস্ট করেছিল। যা নিয়ে সমালোচনাও হয়েছে। প্রসঙ্গত, লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে জয়ের পর আরসিবি আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলেও, সিএসকে ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে অষ্টম স্থানে রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ