৩৪ বছর পর ঐতিহাসিক বৈঠকে বসছে ইজরায়েল-লেবানন, বড় ঘোষণা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ শেষ হওয়ার পথে এই কথা আগিয়ে জানিয়েছিলেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছিলেন চমক অপেক্ষা করছে। এবার সেই চমকই দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ঘোষণা  করলেন দীর্ঘ ৩৪ বছর পর বৈঠকে বসছেন  ইজরায়েল ও লেবাননের নেতারা। বৃহস্পতিবার তাঁরা ঐতিহাসিক বৈঠক করবেন।  এই বৈঠকের মধ্যে দিয়েই  কয়েক দশক পর উভয় পক্ষের মধ্যে প্রথমবারের মতো সরাসরি যোগাযোগ স্থাপন হতে চলেছে।   

ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইজরায়েল ও লেবাননের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ তৈরির চেষ্টা করছি। দুই দেশের নেতাদের মধ্যে আলোচনার বিরতিটা বেশ দীর্ঘ প্রায় ৩৪ বছরের। আগামীকালই সেই বৈঠকটি অনুষ্ঠিত হতে চলেছে।” তিনি আরও লিখেছেন, “ইজরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির জায়গা তৈরির চেষ্টা করছি।” 

আরও পড়ুন: রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা 

প্রসঙ্গত, ২ মার্চ তেহরান-ঘনিষ্ঠ হিজবুল্লাহ ইজরায়েলের ওপর হামলা চালানোর পর, লেবানন  আমেরিকা ও ইজরায়েলের ইরান-বিরোধী যুদ্ধে জড়িয়ে পড়ে। এমনকি ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করার পরেও লেবাননে হামলা চালায় ইজরায়েল। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল।  লেবাননের উপর  ইজরায়েলের হামলা বন্ধ করার দাবিও জানিয়েছিল ইরান।  সেই আবহেই হতে চলেছে বৈঠক। 

রুদ্ধশ্বাস লড়াইয়ে রেয়াল মাদ্রিদকে আবার হারিয়ে সেমি-ফাইনালে বায়ার্ন 

উল্লেখ্য, ইজরায়েল ও লেবাননের নেতাদের মধ্যে উচ্চ-পর্যায়ের বৈঠক অত্যন্ত বিরল, কারণ দেশ দুটি ১৯৪৮ সাল থেকে সংঘাতে জড়িয়েছে । দুই দেশের নেতাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। শীর্ষ-পর্যায়ের  বৈঠক ১৯৮৩ সালে লেবানন যুদ্ধের পর হয়েছিল। সেই সময়  আমেরিকার মধ্যস্থতায় একটি স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল। 

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি