রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধাক্কা দিতে পারে এমন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ইরান ও রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে এতদিন যে নিষেধাজ্ঞা ছাড় কার্যকর ছিল, তা আর নবায়ন করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে ওয়াশিংটন। এই সিদ্ধান্তের ফলে শুধু ভূরাজনৈতিক সমীকরণই নয়, ভারতের মতো বড় তেল আমদানিকারক দেশের ওপরও পড়তে পারে উল্লেখযোগ্য প্রভাব। 

আমেরিকা সম্প্রতি জানিয়েছে, তারা আর সেই বিশেষ নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ বাড়াবে না, যার ফলে এতদিন ইরান ও রাশিয়া থেকে নির্দিষ্ট শর্তে তেল কেনা সম্ভব হচ্ছিল। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হতে পারে। বিশেষ করে ভারত এই ছাড়ের অন্যতম বড় সুবিধাভোগী ছিল, কারণ এর মাধ্যমে হরমুজ প্রণালির উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও রুশ তেল আমদানি চালিয়ে যেতে পেরেছিল। 

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ তীর্থযাত্রী

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট স্পষ্ট জানিয়েছেন, রাশিয়া ও ইরানের তেলের জন্য দেওয়া সাধারণ লাইসেন্স আর নবায়ন করা হবে না। তাঁর বক্তব্য অনুযায়ী, ১১ মার্চের আগে যেসব তেল ইতিমধ্যেই সমুদ্রে পাঠানো হয়েছিল, সেগুলির লেনদেন সম্পন্ন হয়েছে, ফলে নতুন করে ছাড় দেওয়ার প্রয়োজন নেই।

এই পদক্ষেপকে অনেকেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন হিসেবে দেখছেন। আগে নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা এনে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ানো এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছিল। বিশেষত মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার জেরে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এই অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল। মার্চ মাসে ইরান যখন হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ রুটে চলাচলে বাধা সৃষ্টি করে, তখন বিশ্বে জ্বালানি সরবরাহে চাপ বাড়ে। এই পরিস্থিতিতে আমেরিকা সীমিত সময়ের জন্য রাশিয়া ও ইরানের তেল পরিবহনে ছাড় দেয়, যাতে বাজারে সরবরাহ বজায় থাকে। এই ছাড়ের আওতায় বিপুল পরিমাণ তেল বিশ্ববাজারে পৌঁছায় এবং সাময়িকভাবে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসে। তবে বর্তমান সিদ্ধান্তের ফলে ভারতের মতো দেশগুলিকে নতুন করে তেল আমদানির কৌশল সাজাতে হতে পারে। ইতিমধ্যেই কিছু বড় ভারতীয় শোধনাগার রুশ তেল কেনা কমানোর ইঙ্গিত দিয়েছে। ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক তেলবাজারে এর প্রভাব পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।  

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

দু’জন মার্কিন সেনার মৃত্যুর বদলা নিতে ইরানের উপর ভয়াবহ হামলা শুরু আমেরিকার

অশোকনগরে মহিলার ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতর কেটে গ্রামে পৌঁছালেন যুবক

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ্যে ফের করোনা আক্রান্তের হদিশ, কলকাতায় ICU-তে ভর্তি ১০ বছরের বালক

বৃষ্টির আশায় গাধাদের খাওয়ানো হল গোলাপজামুন, এরপরই ঘটল চমক…

আজ কলকাতায় শাহ, ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

Amazon সেলে ধামাকা অফার! ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়ে মিলছে OnePlus 13

নগ্ন অবস্থায় মন্দির থেকে প্রতিমা নিয়ে পুকুরে ঝাঁপ! হায়দরাবাদে প্রযুক্তিবিদের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

রথযাত্রায় শুধু জগন্নাথ মন্দির নয়, পুরীর কাছেই ঘুরে আসতেই পারেন ৮ অফবিট স্থানে