পরিবেশ সুরক্ষায় বড় পদক্ষেপ, পণ্যে রিসাইকেলড উপাদান বাড়াচ্ছে Apple

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রযুক্তি জগতের অন্যতম বড় সংস্থা অ্যাপেল এবার পরিবেশ রক্ষায় বড় সাফল্যের দাবি করল। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৫ সালে বাজারে পাঠানো তাদের সব পণ্যের উপকরণের প্রায় ৩০ শতাংশই এসেছে পুনর্ব্যবহৃত (রিসাইকেলড) উৎস থেকে। পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে এগোতেই এই উদ্যোগ বলে জানিয়েছে কোম্পানি।

ক্যালিফোর্নিয়ার কুপারটিনো-ভিত্তিক এই সংস্থা জানিয়েছে, তারা এখন প্যাকেজিং থেকে প্রায় পুরোপুরি প্লাস্টিক সরিয়ে ফেলেছে। বর্তমানে অধিকাংশ অ্যাপল পণ্য ফাইবার-ভিত্তিক প্যাকেজিংয়ে পাঠানো হচ্ছে, যা সহজেই বাড়িতে বসেই রিসাইকেল করা যায়। পাশাপাশি অ্যাপলের তৈরি ব্যাটারিগুলিতে এখন ১০০ শতাংশ রিসাইকেলড কোবাল্ট ব্যবহার করা হচ্ছে। চুম্বকের ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে ১০০ শতাংশ পুনর্ব্যবহৃত ‘রেয়ার আর্থ’ উপাদান।সংস্থার দাবি, গত পাঁচ বছরে এই উদ্যোগের ফলে ১৫ হাজার মেট্রিক টনেরও বেশি প্লাস্টিক ব্যবহার এড়ানো সম্ভব হয়েছে। এছাড়া অ্যাপলের তৈরি প্রিন্টেড সার্কিট বোর্ডে এখন ১০০ শতাংশ পুনর্ব্যবহৃত সোনা ও টিন ব্যবহার করা হচ্ছে।

এ প্রসঙ্গে সংস্থার সিইও টিম কুক বলেন, “আমরা বিশ্বাস করি পৃথিবীকে আগের চেয়ে আরও ভালো অবস্থায় রেখে যাওয়া আমাদের দায়িত্ব। পরিবেশ রক্ষার লক্ষ্যই নতুন উদ্ভাবনের পথ দেখাচ্ছে।” অন্যদিকে উৎপাদন ক্ষেত্রেও বড় পরিবর্তন আনছে অ্যাপল। এক প্রতিবেদনে জানা গিয়েছে, ২০২৫ সালে আইফোন উৎপাদন ভারতে প্রায় ৫৩ শতাংশ বেড়েছে। বর্তমানে বিশ্বের মোট আইফোন উৎপাদনের একটি বড় অংশই হচ্ছে ভারতে-তে, যা মূলত সরকারি প্রণোদনা এবং চীনের উপর নির্ভরতা কমানোর কৌশলের ফল।

 

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের