Ukraine: সাহায্যের আশ্বাস বাইডেনের, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা

বাইডেনের কাছে আর্থিক সাহায্যের আর্জি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালালে সে দেশকে সাহায্য করার প্রতিশ্রুতি দিল আমেরিকা। সিএনএন তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির মধ্যে টেলিফোনে কথা হয়। দুজন এক ঘণ্টার বেশি সময় কথা বলেন। ইউক্রেনের সর্বেশেষ পরিস্থিতির বিষয়ে সে দেশের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির কাছে জানতে চান প্রেসিডেন্ট বাইডেন।সেই সঙ্গে বলেন, রাশিয়া সে দেশের ওপর হামলা চালালে আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট বাইডেনকে বলেছে, দরকারে সে দেশের কাছে সেনা সাহায্য চাওয়া হবে।

দুই প্রেসিডেন্টের টেলিফোনে কথোপকথনের খবর দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউজের তরফ থেকে জারি বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছে, সে দেশের ওপর রাশিয়া আক্রমণ করলে, আমেরিকা দ্রুত পদক্ষেপ করবে। সাহায্যের হাত বাড়িয়ে দেবে আমেরিকার অন্যান্য বন্ধু রাষ্ট্র। উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত ও স্থিতিশীল করার বিষয়ে একমত হয়েছেন।’ হোয়াইট হাউজের এক শীর্ষকর্তা জানিয়েছেন, আমেরিকা পুতিনকে দেখাতে চাইছে, পশ্চিম ইউক্রেনের পাশে রয়েছে। তারা কোনওভাবেই রুশ আগ্রাসন মেনে নেবে না। আগ্রাসন হলে তা রুখতে সর্বশক্তি প্রয়োগ করবে।

সামরিক সাহায্যের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আর্থিক প্যাকেজের অনুরোধ জানান। মার্কিন প্রশাসনের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ইউক্রেনকে সামরিক সাহায্যের পাশাপাশি আর্থিকভাবে সে দেশকে কতটা সাহায্য করা যায় তা নিয়ে চিন্তাভাবনা চলছে। খুব দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন রাশিয়াকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ইউক্রেনের

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের