চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সীতাকে রাবণের মতো দুষ্টু লোকের হাত থেকে বাঁচাতে একটি বিশেষ গণ্ডি কেটে দিয়েছিলেন লক্ষ্মণ। সেই গণ্ডি টপকাতেই বিপদ নেমে আসে সীতার কপালে। সেই গণ্ডিকেই লক্ষ্মণ রেখা বল হয়। এবার তেমনই এক লক্ষ্মণ রেখা কাটতে চলেছে নির্বাচন কমিশন। পোলিং বুথের চারপাশে শুধুমাত্র ভোটাররাই থাকবে। পোলিং বুথের চারপাশে ১০০ মিটারের মধ্যে সাদা চুন বা রং দিয়ে দাগ কেটে দেওয়া হবে। এটাই হবে লক্ষ্মণ রেখা। তারপরে থাকবেন বিএলও বা বুথ লেভেল অফিসাররা। তাঁরা ভোটারের নথি যাচাই করবে। সাদা রং দিয়ে কাটা লক্ষ্মণ রেখার মধ্যে শুধু প্রবেশ করতে পারবেন ভোটাররা। এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের। মূলত বুথ জ্যাম ও ছাপ্পা ভোট রুখতে এই পদক্ষেপ বলে জানাচ্ছে কমিশন।

আরও পডুন: তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথের ১০০ মিটার সম্পর্কে যাতে ভোটার-সহ বিভিন্ন স্তরের মানুষের অবস্থান স্পষ্ট থাকে সেই কারণেই এই সিদ্ধান্ত বলেই কমিশন সূত্রে খবর। এর পাশাপাশি ভোটে আরও কড়া কমিশন। পোলিং বুথের ভিতরের সিসিটিভি ক্য়ামেরার ফুটেজ নিজেদের হাতে নিয়ন্ত্রণে রাখতে চাইছে কমিশন। কলকাতা ও রাজ্য পুলিশের সমস্ত সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ পেতে চাইছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কন্ট্রোলরুমে এবার সেই ক্যামেরাগুলির নিয়ন্ত্রণ থাকছে। কোথাও কোনও গন্ডগোল বা কোথাও কোনও অভিযোগ জমা পড়লে সঙ্গে সঙ্গে সেই ক্যামেরার ফুটেজ থেকে চিহ্নিত করবে কমিশন।

ভোটের সময় কোন কোন আচরণ অপরাধ হিসেবে গণ্য হবে? সেই বিষয়ে ভোটার-সহ সবাইকে সচেতন করতে আগামী দু-তিন দিনের মধ্যে বিজ্ঞাপন দেবে নির্বাচন কমিশন।

Published by:

Share Link:

More Releted News:

নৈহাটিতে প্রচারে গিয়ে ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

ফের খড়্গপুর IIT-তে পড়ুয়ার রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

বেতন-বিতর্কে দীপ্সিতা, ‘মিথ্যাচারিণী’ বলে কটাক্ষ পৌর কর্মীদের

এবার জঙ্গলমহলে মোদি, রবিবারে চার মেগা সভা প্রধানমন্ত্রীর

ভোটার তালিকায় নাম নেই, ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন পরিবারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ