৫ বছরের ছেলের ওপর মা ও লিভ-ইন সঙ্গীর নৃশংস অত্যাচার, শুনলে শিউরে উঠবেন আপনিও!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তেলেঙ্গানার কামারেড্ডি জেলার শ্রীরাম নগর কলোনিতে শিউরে উঠার মত  এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। মাত্র পাঁচ বছরের এক শিশুকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আর এই ভয়ংকর ষড়যন্ত্রের নেপথ্যে উঠে এসেছে এমন দু’জনের নাম, যা সত্যিই আশ্চর্যজনক। ঘটনাটি ঘটিয়েছে  শিশুটির-নিজের মা এবং তার লিভ-ইন সঙ্গী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নরসিমলু প্রায় ছয় মাস ধরে ওই মহিলার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। মহিলা স্বামীর থেকে আলাদা থাকতেন এবং তার সঙ্গে থাকত দুই সন্তান-আট বছরের একটি মেয়ে ও পাঁচ বছরের একটি ছেলে। কিন্তু ধীরে ধীরে ওই মহিলার মনে হতে শুরু করে, তার নতুন সম্পর্কে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ছোট ছেলেটি।

আরও পড়ুনঃ পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

জানা গিয়েছে, শিশুটি মানসিকভাবে কিছুটা দুর্বল ছিল। আর সেই কারণেই শিশুটি দিনের পর দিন অসহ্য হয়ে উঠতে শুরু করে তাদের কাছে। অভিযোগ, এরপরই দু’জনের মনে জন্ম নেয় ভয়ঙ্কর পরিকল্পনা-শিশুটিকে পথ থেকে সরিয়ে দেওয়ার। ঘটনার দিন শিশুটির  মা উপস্থিত ছিলেন না। সেই সুযোগে মদ্যপ অবস্থায় বাড়িতে আসে নরসিমলু। বাড়িতে তখন একাই ছিল পাঁচ বছরের সেই শিশু। পুলিশ জানিয়েছে, প্রথমে শিশুটির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয় অভিযুক্ত। হঠাৎ আক্রমণে যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। এরপর নির্মমভাবে লাঠি দিয়ে তার মাথায় একের পর এক আঘাত করা হয়। অল্প সময়ের মধ্যেই নিভে যায় একটি নিষ্পাপ প্রাণ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। টাউন সার্কেল ইনস্পেক্টর নরহরির নেতৃত্বে তদন্ত শুরু হয়। জিজ্ঞাসাবাদের পর মা ও তার লিভ-ইন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই নির্মম ঘটোনার কথা শুনে স্তম্ভিত গোটা এলাকা।

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূল পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর অন্যতম সহযোগী

মাংস ছাড়াই এত সুস্বাদু বিরিয়ানি! একবার বাড়িতেই বানিয়ে ফেলুন

খালি পায়ে ৩,৫৫০ সিঁড়ি বেয়ে তিরুপতি মন্দিরে জাহ্নবী, ভগবানের কাছে কী চাইলেন?

বাংলাদেশের রংপুরে বিষ মদ পানে প্রাণ গেল ৫ জনের

প্রয়াত প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান ও প্রযোজক পহলাজ নিহালানি, শোকে স্তব্ধ বলিউড

সোনা পাপ্পুর মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়