মোরাদাবাদে দেওয়াল ধসে দম্পতির মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল ৮ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার মুন্ডাপান্ডে থানা এলাকায়। জানা গিয়েছে, দলপতপুর গ্রামে শনিবার গভীর রাতে প্রবল ঝড়ের তাণ্ডবে এই দুর্ঘটনা ঘটে। ইদ্রিস ও তাঁর স্ত্রী ফাতিমা নিজেদের বাড়ির উঠোনে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে আচমকাই ঝোড়ো হাওয়ার দাপট বেড়ে যায়। সেই সময় পাশের একটি বাড়ির দেওয়াল ভেঙে সোজা তাদের উপর ধসে পড়ে।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান ওই দম্পতি। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে এবং গুরুতর জখম অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা শেষ পর্যন্ত তাঁদের মৃত ঘোষণা করেন। সবচেয়ে মর্মান্তিক বিষয়, ওই দম্পতির আটটি সন্তান একই উঠোনের অন্য পাশে ঘুমিয়ে ছিল। অল্পের জন্য তারা বেঁচে গেলেও, চোখের সামনে হারাল তাদের বাবা-মাকে। সকাল হতেই গোটা গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া।

আরও পড়ুন: ৫ বছরের ছেলের ওপর মা ও লিভ-ইন সঙ্গীর নৃশংস অত্যাচার, শুনলে শিউরে উঠবেন আপনিও!

স্থানীয় বাসিন্দাদের দাবি, ভাঙা দেওয়ালটির অবস্থা আগে থেকেই খারাপ ছিল। যদি সময়মতো ব্যবস্থা নেওয়া হতো, তাহলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, “সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে গেল। আমরা বুঝে ওঠার আগেই ভয়ঙ্কর শব্দে সব শেষ হয়ে যায়।” গ্রামবাসীরা আরও জানিয়েছেন, ঝড়ের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকাজ শুরু করতে কিছুটা দেরি হয়। অন্ধকারে ঠিক কোথায় কী হয়েছে তা বোঝা কঠিন হয়ে পড়ে। পরে টর্চ ও মোবাইলের আলো জ্বালিয়ে স্থানীয়রাই প্রথমে উদ্ধার অভিযান শুরু করেন। অনেকেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপ সরাতে এগিয়ে আসেন।

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!