চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অষ্টম শ্রেণি পাস হলেই মিলবে ১০ লক্ষ টাকা, জানুন কীভাবে আবেদন করবেন

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের যুবকদের স্বনির্ভর করতে বিভিন্ন সময়ে নানা প্রকল্প চালু করে কেন্দ্র ও রাজ্য সরকার। সেই ধারাবাহিকতায় তরুণদের ব্যবসা শুরু করতে উৎসাহ দিতে রাজস্থান সরকার চালু করেছে ‘মুখ্যমন্ত্রী যুবা স্বরোজগার যোজনা ২০২৬’। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের হাজার হাজার যুবক সহজ  কিছু শর্তে ঋণ নিয়ে নিজস্ব ব্যবসা শুরু করার সুযোগ পাবেন।

জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে প্রায় ৩০ হাজার যুবককে ঋণ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে চালু হওয়া এই প্রকল্পের মেয়াদ থাকবে ৩ মার্চ ২০২৯ পর্যন্ত। সরকারের লক্ষ্য, এই উদ্যোগের মাধ্যমে কয়েক বছরের মধ্যে প্রায় ১ লক্ষ যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।এই প্রকল্পের বিশেষ দিক হল, এখানে নেওয়া ঋণের উপর কোনও সুদ দিতে হবে না। সরকার ১০০ শতাংশ সুদের ভর্তুকি দেবে। সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে এবং এই ঋণের সঙ্গে বীমা কভার ও ব্যাংকের গ্যারান্টিও থাকবে।

কারা আবেদন করতে পারবেন

 •রাজস্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে

 •বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে

 •ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস

 •ব্যাংকের ডিফল্টার হওয়া চলবে না

 •ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক-দু’ভাবেই আবেদন করা যাবে

কোন খাতে ঋণ মিলবে

 •ম্যানুফ্যাকচারিং ব্যবসা

 •সার্ভিস সেক্টর

•ট্রেড বা ছোট ব্যবসা

 •দোকান, স্টার্টআপ বা ক্ষুদ্র শিল্প

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ঋণের পরিমাণ

৮ম-১২শ শ্রেণি পাস: ২৩.৫ লক্ষ থেকে ২৭.৫ লক্ষ

গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা: ২৫ লক্ষ থেকে ২১০ লক্ষ

কীভাবে আবেদন করবেন

 •রাজস্থান SSO পোর্টালে লগইন করতে হবে

 •’মুখ্যমন্ত্রী যুবা স্বরোজগার যোজনা’ অপশন নির্বাচন করতে হবে

 •আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে

 •শেষে ফর্ম সাবমিট করতে হবে

প্রয়োজনীয় নথি

 •ব্যাংক পাসবুক

 •বাসিন্দা সনদ

 •প্রজেক্ট রিপোর্ট

 •শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

Published by:

Share Link:

More Releted News:

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! পুলিশের জালে ধৃত ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

কানপুরে হাড়হিম করা হত্যাকাণ্ড! দুই খুদেকে গলা কেটে খুনের পর ফ্ল্যাটে যা দেখল পুলিশ…

বিয়ের প্রতিশ্রুতি থেকে যৌন হেনস্তা, TCS কাণ্ডে ফাঁস একাধিক চাঞ্চল্যকর তথ্য

মোরাদাবাদে দেওয়াল ধসে দম্পতির মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল ৮ শিশু

৫ বছরের ছেলের ওপর মা ও লিভ-ইন সঙ্গীর নৃশংস অত্যাচার, শুনলে শিউরে উঠবেন আপনিও!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ