‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতির জনক শেখ মুজিবুর রহমান-কে তাঁর প্রাপ্য মর্যাদা অবশ্যই দিতে হবে, এমনটাই বলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আয়োজিত স্বাধীনতা পদক ও সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মেয়র জানান, যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মান জানাতে পারা গর্বের বিষয়। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে নূর আহমদ চেয়ারম্যানের অবদান দীর্ঘদিন উপেক্ষিত ছিল, যা এবার স্বীকৃতি পেল। একইসঙ্গে স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রয়াত জননেতা আবদুল্লাহ আল নোমানকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। পদক প্রদান প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখার ওপর জোর দিয়ে শাহাদাত হোসেন বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে যোগ্যতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, কেউ কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে লিখেছেন বলেই তাঁকে অস্বীকার করা যায় না। সাহিত্যিক হিসেবে তাঁর অবদানই মূল বিবেচ্য।

আরও পড়ুন: মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! পুলিশের জালে ধৃত ২

মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে তিনি জিয়াউর রহমান-এর নামও উল্লেখ করেন এবং বলেন, ইতিহাসের বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। একইভাবে প্রত্যেক ঐতিহাসিক ব্যক্তিত্বকে তাঁদের নিজ নিজ অবস্থানে যথাযথ সম্মান দেওয়া উচিত বলেও তিনি মত দেন। তিনি আরও বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক এবং মওলানা ভাসানী প্রত্যেকেই তাঁদের অবদানের জন্য ইতিহাসে স্বীকৃত, এবং সেই সম্মান অক্ষুণ্ণ রাখা প্রয়োজন। বর্তমান বা ভবিষ্যৎ কোনো সরকারই ইতিহাস পরিবর্তন করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আটজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা স্মারক সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য আরও বেশ কয়েকজনকে পুরস্কৃত করা হয়েছে। এই আয়োজনকে চট্টগ্রামের সাংস্কৃতিক ও ঐতিহাসিক চর্চায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের