নিখোঁজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: নিখোঁজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোট প্রচারে দেখা নেই এলাকার সাংসদের।পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার (Missing Poster)।রাজনৈতিক মহলে চাঞ্চল্য।বিধানসভা ভোটের প্রচারের আর মাত্র ১’দিন বাকি। তার মাঝে একবারও দেখা নেই তমলুকের সাংসদের। আর ঠিক এই কারণেই কেউ বা কারা রবিবার রাতের অন্ধকারে একাধিক পোস্টার ফেলল পূর্ব পাঁশকুড়া বিধানসভার(Paskura Assembly) অন্তর্গত জশাড় গ্রামে। জশাড় ব্রীজের গায়ে একাধিক পোষ্টার লাগানো হয়েছে।পোস্টারে লেখা রয়েছে “মিসিং বিজেপি এম পি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(MP Abhijit Gangopadhay)। এম পি তমলুক লোকসভা। এই চাঞ্চল্যকর পোষ্টার পড়ার পর থেকে রাজনৈতিক মহলে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে।

স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, পূর্ব পাঁশকুড়া বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী সুব্রত মাইতির সমর্থনে এলাকার সাংসদকে একটা দিনও দেখা যায়নি নির্বাচনী প্রচারে। তবে এই পোস্টারে কাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা সুস্পষ্টভাবে লেখা নেই। আর এই পোষ্টারকে ঘিরে তৃণমূলের পক্ষ থেকে রীতিমতো কটাক্ষ করা হয়েছে। এ বিষয়ে পূর্ব পাঁশকুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম মাজি কটাক্ষ করে বলেন, লোকসভা ভোটে জেতার পর থেকে কতবার কোলাঘাট এলাকার মানুষ ওনাকে চোখে দেখেছেন তা হাতেগুনে বলা যাবে।ভোটে জেতার পর কি উন্নয়ন কোলাঘাটের(Kolaghat) জন্য করেছেন তা কারোর চোখে পড়েনি।যদিও বিজেপি প্রার্থী সুব্রত মাইতি আমার বিরোধী হলেও সাংসদ হিসেবে অভিজিৎবাবুর উচিত ছিল প্রার্থীর হয়ে একটা দিন হলেও প্রচার করা। কিন্তু কেউই দেখতে পায়নি সাংসদের উপস্থিতি। যদিও বিষয়টি বিজেপির আভ্যন্তরীণ বিষয়।

তবে সাংসদের অনুপস্থিতি ও পোস্টার পড়া প্রসঙ্গে পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত মাইতি বলেন, এই পোস্টার ফেলা তৃণমূলেরই চক্রান্ত। অভিজিতবাবু হলদিয়াতে প্রধানমন্ত্রীর সভায় এসেছিলেন। আমার পাশেই উনি বসেছিলেন। তিনি সেই সময় জানিয়েছিলেন তিনি শারীরিকভাবে অসুস্থ। যদিও এখনো দু’দিন বাকি আছে নির্বাচনী প্রচারের।এর মধ্যে আসলেও উনি আসতে পারেন ।সবমিলিয়ে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে যে পোষ্টার পড়েছে তা নিয়ে কোলাঘাট এলাকায় এখন জোরদার চর্চা শুরু হয়েছে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি