তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: ব্যাট হাতে অসাধারণ লড়াই চালালেন তিলক বর্মা। কার্যত প্রতিপক্ষের মাঠে ঝড় তুললেন। তাঁর ৪৫ রানে অপরাজিত ১০১ রানের দৌলতে সোমবার (২০ এপ্রিল) গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠান গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। যদিও মুম্বইয়ের সূচনাটা খুব সুখকর হয়নি। দ্বিতীয় ওভারেই কাগিসো রাবাডার বলে লেগ বিফোর হয়ে সাজঘরের পথ ধরেন দানিশ মালেওয়ার। অভিষেকে তিনি মাত্র দুই রান করেন। অন্য ওপেনার কুইন্টন ডি কক-ও বেশিদূর এগোতে পারেননি। চতুর্থ ওভারে স্বদেশীয় রাবাডার বলে তাঁর হাতেই ক্যাচ তুলে দিয়ে আউট হন। সাজঘরের পথ ধরার আগে করেন মাত্র ১৩ রান। চার নম্বরে নেমে মাত্র ১৫ রান করে রাবাডার বলে ক্লিনবোল্ড হয়ে যান সূর্যকুমার যাদব। চতুর্থ উইকেটে জুটি বেঁধে ধাক্কা খানিকটা সামলান নমন ধীর ও তিলক বর্মা। দুজনে ৫২ রান যোগ করেন।

ভাল খেলতে থাকা নমন ধীর ব্যক্তিগত অর্ধশতরানের আগেই সাজঘরের পথ ধরেন। ১৩তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে রাবাডার হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। আউটের আগে করে যান ৩২ বলে ৪৫ রান। পঞ্চম উইকেটে তিলক ও অধিনায়ক হার্দিক পাণ্ড্য মাথা ঠান্ডা করে খেলে দলকে এগিয়ে নিয়ে যান। তবে একপ্রান্ত ধরে রেখেছিলেন হার্দিক। অন্য প্রান্তে রণংদেহী মূর্তি ধারণ করেছিলেন তিলক। যেখানে ১৪ ওভার শেষে মুম্বইয়ের রান দাঁড়িয়েছিল ১৪, সেখানে শেষ ছয় ওভারে যোগ হয় ৯৯ রান। হার্দিক ও তিলক বর্মা ৩৮ বলে যোগ করেন ৮১ রান। যদিও রক্ষণাত্মক খোলসে থাকা হার্দিক বেশিদূর এগোতে পারেননি। তিনি ১৯তম ওভারে মোহাম্মদ সিরাজের বলে ফিরে যান ১৫ রান করে। একা কুম্ভ হয়ে লড়াই করে লড়াকু ইনিংস গড়েন তিলক। ৪৫ বলে আটটি চার ও সাতটি চারের সাহায্যে ১০১ রান করে অপরাজিত থাকেন।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা