আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

ভালোবাসা দিবসে রাস্তা থেকে সদ্যোজাতকে উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বজুড়ে সোমবার পালিত হচ্ছে ভালোবাসা বা প্রেম দিবস হিসেবে পরিচিত ভ্যালেনটাইনস ডে। আর সেই প্রেম দিবসেই এক অমানবিকতার সাক্ষী থাকলেন লালমনিরহাটের বাসিন্দারা। এদিন সকালে শহরের কালিবাড়িতে রাস্তার উপরেই সদ্য পৃথিবীর আলো দেখা একদিনের এক শিশুকে পড়ে থাকতে দেখেন তাঁরা। প্রচণ্ড ঠাণ্ডায় নীল বর্ণ হয়ে গিয়েছিল শরীর। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর পাঠান। ঘটনাস্থলে পৌঁছেই একদিনের শিশুটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন পুলিশ আধিকারিকরা। বর্তমানে আইসিইউতে চিকি‍ৎসাধীন শিশুটি। ভালোবাসার দিনেই এমন অমানবিক ঘটনায় কার্যত বাকরুদ্ধ লালমনিরহাটের বাসিন্দারা।

সোমবার দুপুরে লালমনিরহাটের পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার সংবাদমাধ্যমকে জানান, ‘এদিন সকাল সাড়ে ছয়টা নাগাদ স্থানীয় এক বাসিন্দা কালিবাড়ির সামনে খাদ্য গুদামের সামনে এক নবজাতককে পড়ে থাকতে দেখেন। প্রবল ঠাণ্ডায় শিশুটির শরীর নীল হয়ে গেলেও, প্রাণের স্পন্দন ছিল। ওই ব্যক্তি জাতীয়জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনার কথা জানান। সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল গিয়ে ওই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কারা ওই শিশুটিকে ফেলে রেখে গেল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন নার্সিংহোম ও হাসপাতালে গত কয়েকদিন ধরে যে সব শিশুর জন্ম হয়েছে, তাদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। স্থানীয় কেউ এই ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকলে অবশ্যই শাস্তি পেতে হবে।’

লালমনিরহাট হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটিকে উদ্ধার করতে দেরি হলে প্রাণে বাঁচানো যেত না। আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেখে চিকি‍ৎসা চলছে শিশুটির। ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

নিজের ‘মুক্তিযোদ্ধা’ শংসাপত্র ছিঁড়ে ফেললেন বিএনপি নেতা গয়েশ্বর রায়, কারণ কী?

বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন সাকিব আল হাসান

‘ডিগবাজি খাওয়ার অভ্যাস নেই’, শেখ হাসিনার সঙ্গেই থাকার কথা জানালেন সাকিব

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ