চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পরেই হরমুজে জাহাজ লক্ষ্য করে গুলি চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ঘোষণার কয়েক ঘন্টা পরেই ব্রিটিশ সেনাবাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে একটি জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে দুই দেশের সম্পর্কের মধ্যে বাড়ছে উত্তাপ।    

জানা গিয়েছে, ইরান হরমুজ প্রণালিতে একটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে। তাতেই  জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিস্থিতি আরও জটিল হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট  আমেরিকা-ইরানের মধ্যে যুদ্ধবিরতি ‘অনির্দিষ্টকালের জন্য’ বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করার কয়েক ঘণ্টা পরেই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। তবে ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে  ইরান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। সেই সঙ্গেই দুই দেশই একে অপরকে সতর্ক করে  জানিয়েছে,  কোনো চুক্তি না হলে  তারা পুনরায় লড়াই শুরু করতে প্রস্তুত। এমনকি ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি জানিয়েছে, তেহরান  আমেরিকার যুদ্ধবিরতির শর্ত মানবে না। এই অনিশ্চয়তার মধ্যে, ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) কেন্দ্র জানিয়েছে, ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে জলপথে কন্টেইনার জাহাজটিতে হামলা চালিয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ ইরান, ট্রাম্পের দূত মুনিরের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

ইউকেএমটিও এটাও জানিয়েছে,  ইরানি গার্ডরা গুলি চালানোর আগে জাহাজটিকে সংকেত দেয়নি।  তবে  এই হামলায় কেউ আহত হয়নি এবং পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েনি।  ইরানের সংবাদ সংস্থা ফার্সের দেওয়া তথ্য অনুযায়ী ইরান জানিয়েছে,  হরমুজ প্রণালির ওপর  তাদের নিয়ন্ত্রণ “আইনসম্মতভাবে প্রয়োগ করছে”।  

Published by:

Share Link:

More Releted News:

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

পাকিস্তানের দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ ইরান, ট্রাম্পের দূত মুনিরের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ