চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানের দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ ইরান, ট্রাম্পের দূত মুনিরের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদে  ইরানের সঙ্গে আমেরিকার প্রথম দফার শান্তি বৈঠক ভেস্তে গিয়েছে। তারপড়েই দ্বিতীয়বার দুই দেশকে আলোচনার টেবিলে বসানোর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। তবে এর মধ্যেই  পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে তেহেরান। নিশানয় পাক সেনাপ্রধান আসিম মুনির। এক প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে,  আমেরিকা ও ইরানের মধ্যে চলমান আলোচনায় পাকিস্তান নিরপেক্ষ থাকার পরিবর্তে ওয়াশিংটনের দিকে বেশি ঝুঁকে পড়ছে।  পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের অবস্থানে ইরান বিশেষকরে অসন্তুষ্ট। তেহরানের দাবি, মুনির  আমেরিকার কাছে ইরানের প্রস্তাব পৌঁছে দেওয়ার  যে দায়িত্ব নিয়েছিলেন তা সঠিক ভাবে পালন করেননি।  কারণ  মুনিরকে দিয়ে পাঠানো বার্তার স্পষ্ট ও সুনির্দিষ্ট উত্তর এখনও পর্যন্ত ওয়াশিংটন  দেয়নি।  

ইরানের অভিযোগ,  পাকিস্তান  পুরো মধ্যস্থতা পরিকাঠামোটি এমনভাবে তৈরি  করেছে যাতে আমেরিকা লাভবান হয় এবং ইরানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করা যায়। এই অবিশ্বাস দুই দেশের মধ্যে সংবেদনশীল কূটনৈতিক সম্পর্ককে এক সংকটময় মুহূর্তে এনে দাঁড় করিয়েছে। ইরানি টেলিভিশনের তথ্যমতে, পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফরকালে ইরানের খসড়া প্রস্তাবটি গ্রহণ করেন। তবে, তেহরানের অভিযোগ, তিনি প্রস্তাবটি মার্কিন পক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করতে বা মার্কিন প্রতিক্রিয়ার ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন। ইরান মুনিরের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, তিনি ব্যক্তিগতভাবে ইরানের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও প্রকাশ্যে ও কূটনৈতিকভাবে মার্কিন স্বার্থের পক্ষে কথা বলেন। 

আরও পড়ুনঃ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সোনার গহনা চুরি করল ৫ পুলিশ কর্তা, তারপর যা হল… 

ইরানের ১০-দফা রূপরেখাকে ঘিরে একটি বড় বিতর্ক তৈরি হয়েছে। যে বার্তা আমেরিকা উপেক্ষা করেছে বলে জানা গিয়েছে।  ইরানি বিশ্লেষকদের দাবি, জেডি ভ্যান্স এবং মার্কিন প্রশাসন এখন ইরানের প্রস্তাবের পরিবর্তে তাদের নতুন ১৫-১৬টি দাবির তালিকার ভিত্তিতে আলোচনার জন্য চাপ দিচ্ছে। তেহরান এটিকে একটি অন্যায্য শর্ত হিসেবে বিবেচনা করছে এবং মধ্যস্থতাকারী হিসেবে ইরানের স্বার্থ ও পূর্বে সম্মত ররূপরেখা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের সমালোচনা করছে। ইরান  জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে আলোচনায় অংশ নিতে ইরানের অস্বীকার করা সত্ত্বেও ইসলামাবাদ প্রকাশ্যে প্রচার করছে যে আলোচনা শুরু হতে চলেছে। ইরান সতর্ক  করে জানিয়েছে, মধ্যস্থতাকারী যদি সঠিকভাবে মাঝখানে  না দাঁড়ায় তাহলে পুরো প্রক্রিয়াটি ব্যর্থ হবে।  

Published by:

Share Link:

More Releted News:

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পরেই হরমুজে জাহাজ লক্ষ্য করে গুলি চালাল ইরান

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ