শালবনিতে ভোটারদের প্রভাবিত করতে গিয়ে বিপুল পরিমাণ মদ সহ গ্রেফতার বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি , শালবনি: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কাশিজোড়া অঞ্চলের পালইবনীর বিজেপি নেতা মোহিত চালক(Mohit Chalak) নির্বাচনের সময় প্রচুর পরিমাণে মদ(Wine) সহ গ্রেফতার। ভোটারদের প্রভাবিত করার জন্য মদ বিলি করছিল এই ব্যক্তি। অন্যদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি(Salboni), গড়বেতা খড়গপুর সদর টাউন ,সবং, চন্দ্রকোণা, বেলদা, দাঁতন গোয়ালতোড় ,নারায়ণগড়, ডেবরা, ঘাটাল এলাকায় অভিযান চালিয়ে বেআইনি মদ প্রচুর পরিমাণে আটক করেছে। যার মূল্য ৫৫ লক্ষ ৭২ হাজার ৭৫০ টাকা।

মোট১৮১টি জায়গায় হানা দিয়ে ৫২ টি মামলা রুজু করা হয়েছে। আটক হয়েছে মদের জন্য ব্যবহৃত তরল ২০,০৬০ লিটার,দেশী মদ ১৭১০ লিটার, বিয়ার ৩৭৬.৫০ লিটার সহ বিদেশি মদ ১৫১ লিটার। অন্যদিকে,ঘাটালের তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের অভিযোগ, ঘাটাল বিধানসভার সুলতানপুর এলাকার ১৪নম্বর বুথে বিজেপি কর্মী সমর্থকরা, প্রার্থীকে আক্রমণ করার উপক্রম করেছিল বলে অভিযোগ। পাল্টা তৃণমূল প্রার্থীকে কটাক্ষ ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাটের।পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভায় বুথ কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থীর সংকর গুছাইত। নারায়ণ বিদ্যাভবনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে,ঝাড়গ্রাম বিধানসভার নোলবোনা এলাকার ২৩০ নম্বর বুথে এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠেছে। ধানিরাম হাঁসদা ভোট দিতে গেলে বুথ লেভেল অফিসার (BLO) তাকে জানান, তার ভোট ইতিমধ্যেই পড়ে গেছে এবং তা পোস্টাল ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। ফলে তিনি আর ভোট দিতে পারবেন না।এদিকে, ধানিরাম হাঁসদার দাবি, তিনি কখনও পোস্টাল ব্যালটে ভোট দেননি। তিনি কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত নন কিংবা ভোটের দায়িত্বেও ছিলেন না, তাই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না।এই ঘটনায় সরকারি আধিকারিকদের গাফিলতির অভিযোগ উঠেছে। এর ফলে একজন সাধারণ ভোটার তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হলেন বলে অভিযোগ।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে